Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিকশিত ভারতের লক্ষ্যে সীতারামনের তিন ‘কর্তব্য’ মন্ত্র

বিকশিত ভারতের লক্ষ্যে সীতারামনের তিন ‘কর্তব্য’ মন্ত্র

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
nirmala.jpg

ওঙ্কার ডেস্কঃ ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে দেশের পিছিয়ে থাকা মানুষদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। সে জন্য তিনটি ‘কর্তব্য’-এর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্রীয় সরকারের সংকল্প হলো দরিদ্র, বঞ্চিত ও পিছিয়ে থাকা মানুষের উপর বিশেষ ভাবে নজর দেওয়া। সেই কারণেই তিনটি ‘কর্তব্য’-তে অনুপ্রাণিত হয়েছে কেন্দ্র।
প্রথম কর্তব্য: উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধি দ্রুত করা। একই সঙ্গে অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতিকে আরও সহনশীল করে তোলা।
দ্বিতীয় কর্তব্য: দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা এবং তাঁদের সক্ষমতা বাড়ানো। যাতে ভারতের সমৃদ্ধির পথে তাঁরা শক্ত অংশীদার হয়ে উঠতে পারেন।
তৃতীয় কর্তব্য: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে নিশ্চিত করা— প্রতিটি পরিবার, সমাজ, অঞ্চল প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ–সুবিধা পায়।
অন্যদিকে, ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে ছ’টি রূপরেখা এ দিন তুলে ধরেছেন অর্থমন্ত্রী।
একাধিক কৌশলগত ও ভবিষ্যতে গুরুত্ব বাড়বে এ রকম ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের পরিসর বাড়ানো।
‘চ্যাম্পিয়ন’ এমএসএমই তৈরি করা।
পুরোনো ও ঐতিহ্যবাহী শিল্পের ক্ষেত্রগুলিকে নতুন করে চাঙ্গা করা।
দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
পরিকাঠামো উন্নয়নে শক্তিশালী গতি দেওয়া।
সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা।

Post Views: 75

Continue Reading

Previous: যৌন নির্যাতনে বাধা দেওয়ায় শিশুকে খুন, বিছানার নীচে দেহ লুকিয়ে উপরে ঘুমাতে বলা হল ঠাকুমাকে
Next: বাজেটের জেরে নিম্নমুখী শেয়ার বাজার; এক ধাক্কায় পরে গেছে সেনসেক্স

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.