Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তুমুল বৃষ্টি ও তুষারপাত ব্যাঘাত ঘটতে পারে সুড়ঙ্গে থাকা ৪১ শ্রমিকদের উদ্ধারের কাজ

তুমুল বৃষ্টি ও তুষারপাত ব্যাঘাত ঘটতে পারে সুড়ঙ্গে থাকা ৪১ শ্রমিকদের উদ্ধারের কাজ

Online Desk নভেম্বর 27, 2023
Untitled-2-copy.png

সুমন্ত দাশগুপ্ত, উত্তরাখণ্ডঃ উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। যার মধ্যে বাংলার ৩ শ্রমিক রয়েছে। উদ্ধারকার্য চালাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে উদ্ধারকারী দলকে। বারবারই থমকেছে ড্রিলিংয়ের কাজ। গত ১৬ দিন ধরে টানেলে বসেই প্রহর গুনছে আটকে পরা শ্রমিকরা।
তাঁদের সুড়ঙ্গ থেকে বের করে আনতে রবিবারই নামানো হয়েছে সেনা। শুরু হয়েছে উল্লম্বভাবে পাহাড় কাটার কাজ। সোমবার সকাল পর্যন্ত পাহাড় কেটে ১৯.২ মিটার খনন কাজ হয়ে গেছে। মোট ৯০ মিটার মাটি খুঁড়তে হবে নভেম্বর ৩০ তারিখের মধ্যেই। জানা গিয়েছে, সুড়ঙ্গের মধ্যে কংক্রিটের আবর্জনা সরানোর পাশাপাশি উল্লম্বভাবে পাহাড় কেটে প্রায় ২০০ মিটার রাস্তা তৈরি করা হচ্ছে। বিকল্প পথেই খননকাজ চলছে দ্রুত গতিতে। আর ১৭০ মিটার মতো খোঁড়খুঁড়ি বাকি। তবে আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটেতে পারে উদ্ধারকার্য। কারণ উত্তরাখণ্ডে তুমুল বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
রবিবার সকালেই হায়দরাবাদ থেকে নিয়ে আসা হয়েছে নতুন খনন যন্ত্র প্লাজমা কাটার। ডিআরডিও-র অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। জানা গেছে, প্লাজমা কাটারের সাহায্যে সুড়ঙ্গ থেকে অগার মেশিনের ভাঙা অংশগুলো অনেকটাই বের করে ফেলা হয়েছে। আর ৮.১৫ মিটার খুঁড়ে কংক্রিটের আবর্জনা বের করা হবে।

পাশাপাশি উল্লম্বভাবে পাহাড় কেটে যে বিকল্প পথ তৈরি হচ্ছে তার খনন কাজ এদিন সকাল থেকেই ফের শুরু হয়েছে। তবে তাতে কত সময় লাগবে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না উদ্ধারকারীরা। আরও ১০-১২ দিন মতো সময় লাগতে পারে বলে মনে করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের বিশেষ দল।

Post Views: 85

Continue Reading

Previous: মুর্শিদাবাদে বাস ধর্মঘট, সমস্যায় যাত্রীরা
Next: শীতের রূপচর্চাতে দই, বেসন, মধুই ভরসা

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.