Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি

স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি

Online Desk জুন 21, 2025
marriage.jpg

ওঙ্কার ডেস্ক: ১৫ বছরের সম্পর্ক। দুই সন্তানও রয়েছে। তার পরেও নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয় তাঁদের সন্তানকে ওই মহিলা মাদক খাওয়ানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মন্দিরে এই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়। পুরোহিতের উপস্থিতিতে ওই ব্যক্তি তাঁর স্ত্রীর কপাল থেকে সিঁদুর ধুয়ে ফেলেন এবং নিজে দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সঙ্গে মালা বদল করান। জানা গিয়েছে, ৪২ বছর বয়সী হরিশচন্দ্র তাঁর স্ত্রী করিশ্মাকে (৩৬)মঙ্গলবার শিবরাজ চৌহানের সঙ্গে ধরে ফেলেন। এর পরেই তিনি এই বিয়ের আয়োজন করেন। এই ঘটনার পর গ্রামে সালিশি হলেও কিন্তু কোনও সমাধান হয়নি।

অন্য দিকে কারিশ্মা দাবি করেছেন, জোর করে তাঁকে বিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, স্বামীর সঙ্গে বিরোধ থাকলেও শিবরাজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। এ বিষয়ে খোদরে থানার পুলিশ আধিকারিক প্রবোধ কুমার বলেন, এখনও কোনও পক্ষের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ দায়ের হলে, তদন্তের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানিয়েছেন, হরিশচন্দ্র এবং কারিশ্মার মধ্যে ১৫ বছরের বিয়ের সম্পর্ক রয়েছে। তাঁদের দুটি সন্তানও রয়েছে। মন্দিরে বিয়ের পর, কারিশ্মা তাঁদের মেয়েকে নিজের কাছে রাখলেও ছেলেটি হরিশচন্দ্রের কাছেই থেকে যায়। গোটা বিষয়টি নিয়ে হরিশচন্দ্র বলেন, তিনি আর কারিশ্মার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। তিনি বলেন, ‘কারিশ্মা আমাকে বিষ প্রয়োগের চেষ্টা করেছিল এবং আমাদের ছেলেকে মাদক খাইয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল।’

Post Views: 194

Continue Reading

Previous: ফের ভাসলো ঘাটাল, ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ড জলে প্লাবিত
Next: ইজরায়েলের আক্রমণে ইরানে নিহত ৪৩০, আহত ৩৫০০

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.