Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শুক্রবার থেকে বদলাচ্ছে ইউপিআই এর একাধিক নিয়ম

শুক্রবার থেকে বদলাচ্ছে ইউপিআই এর একাধিক নিয়ম

Online Desk আগস্ট 1, 2025
upi.jpg

ওঙ্কার ডেস্ক: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউপিআই সিস্টেম। ১ অগস্ট থেকে ইউপিআই এর একাধিক নিয়মে বদল আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ব্যবহারকারীদের যে নিয়মগুলি জেনে রাখা দরকার।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুযায়ী, ইউপিআই ব্যবস্থা আরও কার্যকর ও স্থিতিশীল করতে একাধিক নয়া নিয়ম আনা হয়েছে। যার মধ্যে বলা হয়েছে, প্রতিটি ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক করা যাবে। কেউ যদি একাধিক অ্যাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রতিটিতে আলাদা করে ৫০ বার চেক করা যাবে। ব্যালান্স চেক এড়াতে বলা হয়েছে পিক আওয়ারে। পাশাপাশি নন-পিক আওয়ারে অর্থাৎ সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টা, রাত ৯:৩০টার পরে অটো-পে লেনদেন হবে। ট্রানজাকশন স্টেটাস চেক করা যাবে দিনে সর্বোচ্চ ৩ বার। এ ছাড়া অ্যাকাউন্ট স্টেটাস চেক করা যাবে দিনে ২৫ বার পর্যন্ত। টাকা পাঠানোর কোন ব্যাঙ্কে প্রাপকের টাকা যাচ্ছে তা আগেভাগেই দেখানো হবে। যাতে ভুল বা জালিয়াতি কমে সে কথা মাথায় রেখে এই ব্যবস্থা।

শুধু তাই নয় ট্রেডিং আওয়ার, বিমা-সহ একাধিক আর্থিক নিয়মেও বদল আসছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কয়েকটি কো-ব্র্যান্ডেড এলিট ও প্রাইম ক্রেডিট কার্ডে থাকা বিনামূল্যের বিমান দুর্ঘটনা বিমা শুক্রবার অর্থাৎ ১ অগস্ট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউকো ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই কার্ড এলিট, পিএসবি এসবিআই কার্ড এলিট, কেভিবি এসবিআই কার্ড এলিট, কেভিবি এসবিআই সিগনেচার কার্ডের ক্ষেত্রে ১ কোটি টাকা বিমা সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া ১ অগস্ট থেকে মার্কেট রিপো ও ট্রাই-পার্টি রিপো-এর সময়সীমা বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হবে।

Post Views: 206

Continue Reading

Previous: রাশিয়া থেকে তেল কিনছে না ভারত; নেপথ্যে কারন কী ট্রাম্পের শুক্লনীতির জেরে পুতিনের সঙ্গে বানিজ্য সম্পর্কের অবনতি
Next: নবান্ন অভিযানে নাগরিক দুর্ভোগের জেরের হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের সুভাষ দত্তর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.