Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উচ্চ প্রাথমিকের ১৪ হাজার পদে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

উচ্চ প্রাথমিকের ১৪ হাজার পদে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Online Desk সেপ্টেম্বর 24, 2024
32.png

নিজেস্ব প্রতিনিধি, নয়া দিল্লিঃ উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে বাধা রইল না স্কুল সার্ভিস কমিশন’র। কলকাতা হাইকোর্টের রায় আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না বলে জানিয়ে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুধু মেধাতালিকা প্রকাশ করলেই হবে না, দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবি তুলে চাকরিপ্রার্থীরা সোমবারই বিক্ষোভ করে।
এই ইস্যুতে সুপ্রিম কোর্টেও মামলা চলছিল। কিন্তু শীর্ষ আদালত এই নিয়োগের বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি। কলকাতা হাইকোর্টের রায় আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না বলে জানিয়ে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এতএব, নিয়োগ নিয়ে জটিলতা আর রইল না। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছে সেই রায়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে।

Post Views: 99

Continue Reading

Previous: বিহারের পোখারিয়ায় পুলিশ নকশাক সং*ঘর্ষ, আহত এক মহিলা সাব ইন্সপেক্টর
Next: অবাক বিশ্ব!প্যারিস ফ্যাশনের মঞ্চে দেখিয়ে দিলেন ঐশ্বর্য

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.