Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা! কাতার ছাড়ছে মার্কিন সেনা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা! কাতার ছাড়ছে মার্কিন সেনা

Online Desk জানুয়ারি 15, 2026
trump-khamenei.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরান ও আমেরিকার সংঘাত। জল কোন দিকে গড়াচ্ছে বোঝা দায়। তবে বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সম্ভাবনা। বুধবার সন্ধ্যায় পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, কাতারের আল-উদেইদ থেকে মার্কিন কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’। তবে রয়টার্সের দাবি, পেন্টাগনের পদক্ষেপ আসলে কৌশলগত প্রস্তুতি। পাশাপাশি ইজরায়েলি গোয়েন্দা সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ইরানে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন।
ইরানে বিক্ষোভে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরানোয় প্রথম মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ইরান। এই দমন-পীড়নের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন ট্রাম্প। তিনি লেখেন, ‘সাহায্য আসছে… আন্দোলন চালিয়ে যান। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে আমেরিকা ‘কঠোরতম পদক্ষেপ’ নেবে। ইরানও পালটা জানিয়েছে, আমেরিকার হামলা হলে তারাও প্রতিশোধ নেবে। পাশাপাশি তেহতান জানিয়েছে, তাদের প্রতিবেশী দেশের ভূখন্ড ব্যবহার করে যদি আমেরিকা আক্রমণ চালায়, তবে সেই দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিতেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। ফলে কেউ রেহাই পাবে না।
এই উত্তপ্ত পরিস্থিতিতে কাতার থেকে সেনা সরালো আমেরিকা। পরিস্থিতি যে আর সরল নেই তা বোঝা যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। প্রসঙ্গত, গতবছর ইরানে আমেরিকার হামলার পর কাতারের ঘাঁটিতে ইরানের মিসাইল আছড়ে পড়েছিল। সে সময়ও একইভাবে বিনা শব্দে সেনা সরিয়েছিল আমেরিকা।

Post Views: 110

Continue Reading

Previous: পোশাক নোংরা করার অপরাধে ৬ বছরের শিশুকে পিটিয়ে খুন করল বাবা ও সৎ মা
Next: এবারের মত কি বিদায় নিতে চলেছে শীত! কি বলছে হাওয়া অফিস?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.