Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০৫ জন অবৈধ অভিবাসীকে নিয়ে বুধবার বিকেলে অমৃতসরে নামবে মার্কিন বিমান

২০৫ জন অবৈধ অভিবাসীকে নিয়ে বুধবার বিকেলে অমৃতসরে নামবে মার্কিন বিমান

Online Desk ফেব্রুয়ারি 5, 2025
imigrant.jpg

ওঙ্কার ডেস্ক: ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বুধবার বিকেলে নামবে পাঞ্জাবের অমৃতসরে। সূত্রের খবর, শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে মার্কিন সি-১৭ বিমানটি। এদিন সকালে বিমানটি অবতরণের কথা থাকলেও তা হয়নি। বিমানের মধ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব মঙ্গলবার বলেন, রাজ্য সরকার অভিবাসীদের গ্রহণ করবে। অবৈধ অভিবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে অবৈধ অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পাঠানোয় হতাশা প্রকাশ করেছেন পাঞ্জাবের মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল। তিনি বলেন, এই ব্যক্তিরা সে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তাদের নির্বাসন না করে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া উচিত ছিল মার্কিন প্রশাসনের।
তিনি আরও দাবি করেন, অনেক ভারতীয় ওয়ার্ক পারমিট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা অবৈধ অভিবাসী হয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাঞ্জাবিরা বর্তমানে উদ্বেগে রয়েছেন। বিষয়টি নিয়ে তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। তাঁর আমলে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে প্রশাসন চলবে বলেও জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের ঘোষণা মতো অবৈধ অভিবাসীদেরকে চিহ্নিত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। সেই পদক্ষেপের অংশ হিসেবে ২০৫ জন ভারতীয়কে ভারতে ফেরত পাঠানো হচ্ছে।

Post Views: 115

Continue Reading

Previous: রাজধানীতে চলছে ভোট গ্রহণ, দিল্লিবাসীকে ভোটে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Next: ভোট দিলেন রাষ্ট্রপতি, সকাল ১১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ১৯.৯৫ শতাংশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.