Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘যুদ্ধবিরতি শেষ!’ ঘোষণা ট্রাম্পের, তেহরান-ওয়াশিংটনের মধ্যে লাগাতার সংঘাত কি সময়ের অপেক্ষা?

‘যুদ্ধবিরতি শেষ!’ ঘোষণা ট্রাম্পের, তেহরান-ওয়াশিংটনের মধ্যে লাগাতার সংঘাত কি সময়ের অপেক্ষা?

Online Desk জুলাই 8, 2026
1000303720.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি শেষ, এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ফের তিনি তেহরানে হামলার ইঙ্গিত দিলেন। মঙ্গলবার থেকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে। মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে। এই আবহে ট্রাম্প ঘোষণা করলেন ইরানের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই হুঁশিয়ারির ফলে তেহরান ও ওয়াশিংটন পুরোদমে যুদ্ধের পথে হাঁটতে পারে। উল্লেখ্য মঙ্গলবার বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজে হামলা হয়। যে ঘটনার পর অভিযোগ করা হয় ইরান ওই জাহাজে হামলা চালিয়েছে। সেই হামলার পালটা হিসেবে কয়েক ঘণ্টা পর বুধবার ভোর থেকে ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে ট্রাম্প বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের বাহিনীও প্রতিরোধ গড়ে তুলেছে। বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ধারাবাহিক ভাবে বাহরিন এবং কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

রিপোর্ট অনুসারে কুয়েতের আল সালেম এবং বাহরিনের সলমন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। একটি মার্কিন ড্রোনকেও নামানো হয়েছে গুলি করে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে কুয়েত।

Post Views: 71

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর স্বচ্ছ কবচ অভিযান, বাংলায় ৭ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা শুভেন্দুর
Next: ‘গাড়িতে কেন ডিম হামলা’ এবার কলকাতা আদালতের দারস্থ মীনাক্ষী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.