Skip to content
জুলাই 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘গাড়িতে কেন ডিম হামলা’ এবার কলকাতা আদালতের দারস্থ মীনাক্ষী

‘গাড়িতে কেন ডিম হামলা’ এবার কলকাতা আদালতের দারস্থ মীনাক্ষী

Online Desk জুলাই 8, 2026
mina.png

ওঙ্কার ডেস্ক: কোচবিহারের শীতলকুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। বুধবার তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে একটি আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, যখন দলীয় কর্মী মন্টু মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে শীতলকুচিতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। অভিযোগ, সেখান থেকে ফেরার সময় শীতলকুচি থানার সামনেই তাঁর গাড়ি লক্ষ্য করে একাধিক ডিম ছোড়া হয়। ঘটনাটি ঘটার পরই গাড়ির ভিতর থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। সেখানে তিনি প্রশ্ন তোলেন, থানার সামনেই যদি এমন হামলা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পাশাপাশি তিনি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান।
আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে ডিম নিক্ষেপ, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটছে, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। তাই এই ধরনের ঘটনার বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিরোধী নেতাদের ভয় দেখাতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

Post Views: 26

Continue Reading

Previous: ‘যুদ্ধবিরতি শেষ!’ ঘোষণা ট্রাম্পের, তেহরান-ওয়াশিংটনের মধ্যে লাগাতার সংঘাত কি সময়ের অপেক্ষা?
Next: কালীঘাটের তৃণমূল মিছিল ঘিরে হাজরায় উত্তেজনা, ‘চোর’ স্লোগানে বিক্ষোভ

সম্পর্কিত গল্প

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026

You may have missed

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
BADRINATH.jpg

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী

Online Desk জুলাই 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.