Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আটে এসপি দুইয়ে কংগ্রেস, জট কাটেনি উপনির্বাচনে

আটে এসপি দুইয়ে কংগ্রেস, জট কাটেনি উপনির্বাচনে

Online Desk অক্টোবর 18, 2024
333.png

ইন্দিরা চক্রবর্তীঃ উত্তরপ্রদেশ উপনির্বাচনে আসন রফায় জটিলতা। সমাজবাদী পার্টি বলছে রফা শেষ। এদিকে কংগ্রেস বলছে রফার বিষয় সম্পর্কে তাঁরা জ্ঞাত নন! তবে কি নির্বাচনের আগে জট ছাড়ছে না এখনও? উপনির্বাচন হবে, কাটহারি (আম্বেদকর নগর), কারহাল (ময়নপুরী), মিলকিপুর (অযোধ্যা), মীরাপুর (মুজাফফরনগর), গাজিয়াবাদ, মাঝাওয়ান (মির্জাপুর), সিসামাউ (কানপুর শহর), খয়ের (আলিগড়), ফুলপুর (প্রয়াগরাজ) এবং কুন্দারকি (মোরাদাবাদ) আসনে। এর মধ্যে নয়টি আসনে আগামী ১৩ নভেম্বর ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

উপনির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের আসন রফা শেষ বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির মুখপাত্র। সমাজবাদী পার্টির দশটি আসনের দুটিতে লড়বে ইন্ডিয়া জোটসঙ্গী কংগ্রেস এবং বাকি আটটিতে লড়বে সমাজবাদী পার্টি। সংবাদমাধ্যমকে বিবৃতির মাধ্যমে সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেছেন, “কংগ্রেসের সঙ্গে আমাদের রফা চূড়ান্ত। ১০টি আসনের মধ্যে, কংগ্রেস দুটি খায়ের (আলিগড়) এবং গাজিয়াবাদে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি আটটিতে, এসপি প্রতিদ্বন্দ্বিতা করবে।”

যদিও উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস জানিয়েছে কংগ্রেস এখনো পাঁচটি আসনেরই দাবি করছে। উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই জানিয়েছেন,”আমরা এ বিষয়ে কিছুই জানিনা।” তিনি আরও জানিয়েছেন, “আমরা এখনও পর্যন্ত পাঁচটি আসনের দাবিতেই টিকে রয়েছি।”

উত্তরপ্রদেশের নটি আসনে বিধায়করা লোকসভা ভোটের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় সেখানে উপনির্বাচন হবে এবং সিসামাউ আসনে সমাজবাদী পার্টির পবিধায়ক ইরফান সোলাঙ্কির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকার কারণে এই আসনে উপনির্বাচন হবে।

Post Views: 1,636

Continue Reading

Previous: নতুন করে নিম্নচাপের আশঙ্কা এবার বঙ্গোপসাগরে
Next: পূজোয় বিক্রি রেকর্ড পরিমাণ মদ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.