Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ড তুষারধস: উদ্ধার আরও ৩ শ্রমিকের দেহ, মৃতের সংখ্যা বেড়ে ৭

উত্তরাখণ্ড তুষারধস: উদ্ধার আরও ৩ শ্রমিকের দেহ, মৃতের সংখ্যা বেড়ে ৭

Online Desk মার্চ 2, 2025
ut.jpg

ওঙ্কার ডেস্ক: বদ্রীনাথের কাছে তুষারধসে বরফের ভিতর থেকে রবিবার উদ্ধার হল তিন শ্রমিকের নিথর দেহ। এখনও একজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে এই ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হল। শনিবার আবহাওয়া প্রতিকুল থাকায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। তবে রবিবার উদ্ধারকাজ শুরু হওয়ার পর নিখোঁজ চার জনের মধ্যে তিন জনের দেহ উদ্ধার হল।

শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধামের কাছে হিমবাহ ভেঙে পড়ায় আটকে পড়েন ৫৪ জন শ্রমিক৷ আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখনও পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। বাকি এক জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকালে আবহাওয়া পরিষ্কার থাকায় পুনরায় উদ্ধারকাজ শুরু হয়েছে জোরকদমে। শ্রমিকদের উদ্ধারকাজে সামিল হয়েছেন ভারতীয় সেনা, আইটিবিপি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ২০০-রও বেশি কর্মী।

ভারতীয় সেনা সূত্রে খবর, রবিবার সকাল থেকে নিখোঁজ শ্রমিকের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। অন্যদিকে তুষারধসের ফলে বদ্রীনাথ-জোশীমঠ হাইওয়েতে তীব্র যানজট তৈরি হয়। ফলে অন্তত ২০টি জায়গা অবরুদ্ধ হয়ে পড়ে। সে কারণে উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। পরিস্থিতি বিবেচনা করে আকাশপথেই উদ্ধারের সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, এই ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Post Views: 75

Continue Reading

Previous: বাঁচবে ? ট্রাম ! ট্রামের জমি আত্মসাতের ষড়যন্ত্র !
Next: বাঘের সামনে ঝাঁপ দিয়ে মালিককে বাঁচিয়ে দিল কুকুর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.