Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কোহলি ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন সাফ বললেন রোহিত

কোহলি ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন সাফ বললেন রোহিত

Online Desk জুন 28, 2024
download-10.jpg

স্পোর্টস ডেস্ক :৫০ ওভারের বিশ্বকাপের পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটে। ফেভারিট হিসেবেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। তাও আবার ইংল্যান্ডকে বিপর্যস্ত করে। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্যান্স। কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে আরও একটি ফাইনালে উঠে স্বস্তির হওয়া ভারতীয় শিবিরে। রোহিত বলেন, ‘জয়ে খুবই তৃপ্ত। দল হিসেবে আমরা খুব পরিশ্রম করেছি। সবাই নিজের সেরাটা দিয়েছে। পরিবেশ এবং পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। আমরা দ্রুত মানিয়ে নিয়েছি। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। বোলার এবং ব্যাটাররা মানিয়ে নিতে পারলে সবকিছু ঠিকঠাক হয়।’ ভারত অধিনায়ক জানান, এই উইকেটে ১৭১ রান যথেষ্ট ছিল। তাই ইনিংস শেষেই আত্মবিশ্বাস বেড়ে যায় তাঁদের। রোহিত বলেন, ‘একটা সময় ১৪০-১৫০ রান যথেষ্ট মনে হয়েছিল। তবে আমরা মাঝের ওভারগুলোতেও রান পাই। স্কাই এবং আমি ব্যাট করার সময় মনে হয়েছিল আমরা আরও ২০-২৫ রান যোগ করতে পারব। ব্যাটারদের নিজের মতো খেলতে দিয়েছি। এই উইকেটে ১৭১ খুব ভাল রান।’রোহিত বলেন, ‘বোলাররা দারুণ বল করেছে। অক্ষর, কুলদীপ উইকেটটেকিং স্পিনার। এই উইকেটে ওদের বিরুদ্ধে শট খেলা কঠিন। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বল করেছে। ইনিংস ব্রেকে আমাদের মধ্যে আলোচনা হয়। স্ট্যাম্প বরাবর বল করার বার্তা দেওয়া হয়েছিল। ওরা সেটাই করেছে।’ টি-২০ বিশ্বকাপে ব্যর্থ ওপেনার বিরাট। তাসত্ত্বেও কি তাঁকে ফাইনালেও ওপেন করতে দেখা যাবে? ব্যাটিং পজিশন বদলের কোনও ইঙ্গিত দিলেন না ভারত অধিনায়ক। বিরাট প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা ওর ক্লাস জানি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কোনও সমস্যা নয়। হয়তো ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছে।’

Post Views: 71

Continue Reading

Previous: ইডেনে ম্যাচে কেনো এতো কালোবাজারি! প্রশ্ন ক্যাগের
Next: ঝাড়গ্রামে সরকারি জমি দখলের অভিযোগ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.