Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শতরান মিস হলেও দলকে জিতিয়ে তৃপ্ত কোহলি

শতরান মিস হলেও দলকে জিতিয়ে তৃপ্ত কোহলি

Online Desk মার্চ 5, 2025
koholi

স্পোর্টস ডেস্ক : অল্পের জন্য হাতছাড়া ৮৩ তম আন্তর্জাতিক সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ভীত গড়ে দিয়ে বিরাট কোহলি আউট ৮৪ রানে। স্বাভাবিকভাবে হতাশ হলেও দলকে ফাইনালে তোলার জন্য খুশি কোহলি। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচেও ফিরে গেলেন। বিরাট দলকে জিতিয়ে বললেন, যখন আউট হলাম তখন সেঞ্চুরির আর সামান্যই বাকি। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে আর দু’ওভারের মধ্যে খেলা শেষ করে দিতে। মাঝেমাঝে সে ভাবেই খেলতে চাই। কিন্তু সবসময় সেটা হয় না।’ তিনি আরও বললেন,’পাকিস্তানের বিরুদ্ধেও একই ভাবে খেলেছিলাম। আসলে ছোটখাটো বিষয়গুলোয় নজর রেখে পিচ অনুযায়ী খেললে সাফল্য পাওয়া যায়। আজ চেয়েছিলাম বড় জুটি গড়তে। সেটা পেরেছি।”

কোহলিকে তৃপ্তি দিয়েছে তাঁর শট খেলার টাইমিংও। বলেছেন, “মরিয়া হয়ে রান তাড়া করার চেষ্টা করিনি। মাঠের এ দিক-ও দিক খুচরো রান নিতে পেরে ভাল লাগছিল। যখন আপনি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে খুচরো রান নিতে পারবেন, তখন বুঝবেন ভাল খেলছেন। পাকিস্তান এবং আজকের ম্যাচে আমার কাছে সবচেয়ে তৃপ্তির জায়গা এই বিষয়টাই।

সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে চাপ থাকেই। যদি আপনি সময় নিয়ে খেলেন এবং হাতে উইকেট থাকে, তখন বিপক্ষ দল চাপে পড়তে বাধ্য। আমাদের কাছে তখন ম্যাচটা আরও সহজ হয়ে যায়। ম্যাচ চলার সময় নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার।’

Post Views: 135

Continue Reading

Previous: বিরাট ব্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত
Next: থমথমে যাদবপুর, ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.