Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিরাটের অবসরের বিষয় বুঝে যান গুরু শাস্ত্রী

বিরাটের অবসরের বিষয় বুঝে যান গুরু শাস্ত্রী

Online Desk মে 17, 2025
FB_IMG_1747423040900.jpg

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক বিরাট কোহলি আর কোচ রবি শাস্ত্রী দুজনের জুটি ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। আর কোহলি যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা নাকি জানতেন শাস্ত্রী। ইংল্যান্ড সিরিজের আগে কোহলির অবসর নিয়ে জল্পনা শুরু হতেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় কোচ জানালেন, বিরাটের সঙ্গে কথা বলেই তিনি বুঝতে পেরেছিলেন টেস্ট ক্রিকেট ছাড়ার ব্যাপারে মনস্থির করে নিয়েছেন ভারতীয় তারকা। শাস্ত্রীর কথায়, কোহলি তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁর কোনও আফসোস নেই। দেশের হয়ে লাল বলের ফরম্যাটে যা কিছু দেওয়ার নিজের সবটা উজাড় করে দিয়েছেন তিনি।

গত ১২ মে সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। এই ঘোষণা সামনে আসে ভারতের ইংল্যান্ড সফরের মাত্র এক মাস আগে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোহলির না থাকাটা ভারতীয় ক্রিকেটের জন্য এক বিশাল ধাক্কা। সঞ্জনা গণেশনের সঙ্গে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলেছিলাম ঠিক এক সপ্তাহ আগে। ওর মন একেবারে পরিষ্কার ছিল। বলেই দিয়েছিল, ওর টেস্ট ক্রিকেটকে যা কিছু দেওয়ার ছিল সবটা দিয়ে দিয়েছে’।

শাস্ত্রী জানান, মূলত তাঁর দুটি প্রশ্ন ছিল বিরাটের কাছে। যা তিনি জানতেও চেয়েছিলেন ভারতীয় তারকার কাছে। তিনি বলেন, ‘বিরাটের কথা শুনে আমার মনে হয়েছে, হ্যাঁ, সময়টা সঠিক। ওর মন ওর শরীরকে জানিয়ে দিয়েছে এবার সময় শেষ’। উল্লেখ্য, ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক কোহলি। তার নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের মধ্যে ৪০টি জিতেছে। যা দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির (২৭টি জয়) থেকে অনেকটাই এগিয়ে।

শাস্ত্রী বলেন, ‘ওর খেলার ধরণ ছিল আবেগে ভরা। সবসময়ই মুখে নয়, মাঠে পারফরম্যান্সের মাধ্যমে নিজের নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। এইরকম আবেগপ্রবণ খেলা সবসময় চালিয়ে যাওয়া যায় না।’

Post Views: 60

Continue Reading

Previous: ৯০ মিটারের টার্গেট অবশেষে পূরণ নীরজের
Next: স্ত্রীকে খুন ! ১০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে দিল দেহাংশ, বীভৎস ঘটনা উত্তরপ্রদেশে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.