Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দ্বিতীয়বার বাবা হলেন কোহলি, পুত্র সন্তান জন্ম দিলেন অনুষ্কা

দ্বিতীয়বার বাবা হলেন কোহলি, পুত্র সন্তান জন্ম দিলেন অনুষ্কা

Online Desk ফেব্রুয়ারি 21, 2024
IMG-20240220-WA0325.jpg

স্পোর্টস ডেস্ক :দ্বিতীয়বার বাবা হলেন বিরাট। লন্ডনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। তাদের পুত্র সন্তানের নাম আকায়। বিরাট ও অনুষ্কা তাদের সোশ্যাল মিডিয়া থেকে এই খবর জানিয়েছেন তাঁদের অনুগামীদের জন্য। অনুষ্কা বলেছেন, গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম হয়েছে।ছেলের নাম অকায়। মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে এই খবর জানান কোহলি। সেখানে দু”জনের একটি জয়েন্ট বার্তা পোস্ট করেন তারকা ক্রিকেটার। সেই বার্তায় লেখা, “প্রচন্ড আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ছোট্ট ভাই অকায় পৃথিবীতে এসেছে। আমাদের জীবনের এই সুন্দর সময় আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি। একইসঙ্গে আমাদের জীবনের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। ভালোবাসা সহ, বিরাট এবং অনুষ্কা।” এতদিন ধরে গুঞ্জন চলছিল। কিন্তু অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস করা হয়নি। তবে শেষপর্যন্ত সন্তানের জন্মের পাঁচদিন পরে নিজেই এই খবর প্রকাশ্যে আনলেন বিরাট কোহলি। লন্ডনে জন্ম হয় বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের। প্রসঙ্গত, এই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে যান কোহলি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিরাটের বাবা হওয়ার খবর জানিয়েও, পরের দিন নিজের স্টেটমেন্ট বদলে ফেলেন এবি ডিভিলিয়ার্স। অত্যন্ত গোপন রাখা হয়েছিল পুরো বিষয়টি। পাঁচ দিন আগে পুত্র সন্তান জন্মালেও কাকপক্ষীও টের পায়নি।

Post Views: 53

Continue Reading

Previous: ‘খালিস্তানি’ ইস্যুতে বিপাকে বিজেপি ?
Next: ট্রাক্টরকে ট্যাংকে বদলে ফেলছেন কৃষকেরা

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.