Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সচিনের সেঞ্চুরি ছোঁয়া না হলেও দলকে জিতিয়ে মন কেড়ে নিলেন কোহলি

সচিনের সেঞ্চুরি ছোঁয়া না হলেও দলকে জিতিয়ে মন কেড়ে নিলেন কোহলি

Online Desk অক্টোবর 23, 2023
FB_IMG_1698002179832.jpg

স্পোর্টস ডেস্ক :৯৫ রানে আউট সচিন তেন্ডুলকারের ৪৯ ওয়ান ডে সেঞ্চুরিকে ছোঁয়া হল না আপাতত। ৪৮ ওয়ান ডে সেঞ্চুরিতেই আটকে গেলেন বিরাট কোহলি। তবে নিউজিল্যান্ড ম্যাচে জেতালেন ভারতকে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২১ তম ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। এই টুর্নামেন্টে এটি ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের পঞ্চম জয়। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থান দখল করল ভারতীয় দল।

এই ম্যাচে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ড প্ৰথমেই একটি বড় ধাক্কা খায়। ডেভন কনওয়ে ০ রানে নিজের উইকেট হারান। আরেক ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে ২৭ বলে ১৭ রান আসে। এরপর রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল মিলে পরিস্থিতি সামাল দেন। তারা দুজনে মিলে ১৫৯ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। রাচিন ৮৭ বলে ৭৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। ড্যারিল ১২৭ বলে ১৩০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ৫টি ছয় মারেন।অধিনায়ক টম ল্যাথাম ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৭ বলে মাত্র ৫ রান করে আউট হন। গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্ক চ্যাপম্যান এবং মিচেল স্যান্টনারও বেশি রান করতে পারেননি। চ্যাপম্যান ৮ বলে ৪ রান করেন। স্যান্টনার ২ বলে ১ রান করে নিজের উইকেট হারান। শেষমেশ ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। মহম্মদ শামি বল হাতে অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ১০ ওভারে ৫৪ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। কুলদীপ যাদব ২টি উইকেট পান। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ ১টি করে উইকেট নিতে সক্ষম হন।

বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় ভারত
রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। রোহিত ৪০ বলে ৪৬ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। গিলের ব্যাট থেকে ৩১ বলে ২৬ রান আসে। শ্রেয়াস আইয়ার ২৯ বলে ৩৩ রান করতে সক্ষম হন। কেএল রাহুল ৩৫ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সূর্যকুমার যাদব দুর্ভাগ্যবশত ৪ বলে ২ রান করে রান আউট হন।

বিরাট কোহলি ১০৪ বলে ৯৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। রবীন্দ্র জাদেজা ৪৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৪৮ ওভারে ৬ উইকেটে ২৭৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত।

Post Views: 111

Continue Reading

Previous: গরবা চলাকালীন ১০ জনের মৃত্যু গুজরাটে
Next: পার্ক সার্কাসে বন্ধ হওয়া পুজো চালু করে সম্প্রীতির বার্তা মহামেডান সচিবের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.