Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ভূতুড়ে ভোটার’ দিয়ে বাংলা দখলের ছক বিজেপির’, ভূত ধরতে কমিটি গড়লেন মমতা

‘ভূতুড়ে ভোটার’ দিয়ে বাংলা দখলের ছক বিজেপির’, ভূত ধরতে কমিটি গড়লেন মমতা

Online Desk ফেব্রুয়ারি 27, 2025
WhatsApp-Image-2025-02-27-at-17.23.38_1378edc5.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মীসভায় এমনই অভযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই ষড়যন্ত্র মোকাবিলা করতে নতুন কমিটি তৈরি করে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় এই বেনোজল আটকাতে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, রাজ্য কমিটিতে থাকছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য্য, জগদীশ বাসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল সহ একাধিক শীর্ষ নেতা। ‘ভূতুড়ে’ ভোটার ধরতে এই কমিটিকে ১০ দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন দলনেত্রী। রাজ্য কমিটির পাশাপাশি, জেলাতেও কোর কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, জেলার কোর কমিটি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরে রাজ্য কমিটির কাছে রিপোর্ট পাঠাবে। ৩ দিন পরপর কাজের অগ্রগতি কী হল তা নিয়ে রিপোর্ট পাঠাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোথায় কী বাধা পাচ্ছেন জানাতে হবে তৃণমূল ভবনে। ৪ জন করে বসবেন। রিপোর্ট করবেন।”এদিনের সভা থেকে এই ইস্যুতে বিজেপিকে নিশানা করে সভানেত্রী বলেন, ‘ভূতুড়ে’ ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ এই কাজ চলছে। “বাংলার ভোটার তালিকায় হরিয়ানার ভোটারের নাম। পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটারদের নামও তালিকায় ঢোকানো হয়েছে। তাঁর আরও অভিযোগ অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে দুটি এজেন্সি আছে। তারা ডেটা অপারেটদের কাছে গিয়ে নিয়েছে। কিছু বিএলআরও-কে সাথে নিয়ে অনলাইনে কারসাজি করেছে। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে।”

Post Views: 134

Continue Reading

Previous: হাসপাতালে ভর্তি বাবা! খবর পেয়েই কলকাতায় ফিরলেন নিলাঞ্জনা
Next: মোদীর ডিগ্রি বিতর্কে আদালতকে নথি দেখাতে রাজি দিল্লি বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.