Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাড়িতে বসিয়ে রাখা উচিত এদের, পাকিস্তানের পারফরমেন্স দেখে বললেন ক্ষুব্ধ আক্রম

বাড়িতে বসিয়ে রাখা উচিত এদের, পাকিস্তানের পারফরমেন্স দেখে বললেন ক্ষুব্ধ আক্রম

Online Desk জুন 11, 2024
FB_IMG_1718084859811.jpg

স্পোর্টস ডেস্ক :ভারতের কাছে হারার পর পাকিস্তান দলের তুলোধোনা করলেন ওয়াসিম আক্রম। কোনও রাখঢাক না করেই জানান, মহম্মদ রিজওয়ানের কোনও ম্যাচ সতর্কতা নেই। ১২০ রান তাড়া করতে নেমেও হার মেনে নিতে পারছেন না কিংবদন্তি বোলার। তাঁর দাবি, যশপ্রীত বুমরাকে নিজের উইকেট ছুড়ে দেন রিজওয়ান। আক্রম বলেন, ‘দশ বছর ধরে ওরা ক্রিকেট খেলছে। আমি ওদের কিছু শেখাতে পারব না। রিজওয়ানের কোনও ম্যাচ সতর্কতা নেই। ওর জানা উচিত ছিল উইকেট তুলে নেওয়ার জন্য বুমরাকে বল দেওয়া হয়েছে। ওর বলগুলো সতর্কভাবে খেলা উচিত ছিল। কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দেয়। পাকিস্তানি প্লেয়াররা মনে করে, ওরা ভাল না খেললে কোচ ছাঁটাই করে দেওয়া হবে, ওদের কিছুই হবে না। এবার সময় হয়ে গিয়েছে কোচদের রেখে পুরো দলটাকে ছেঁটে ফেলার।’ পাকিস্তানের হারের পর আরও একটি বিষয়ের খোলসা করেন আক্রম। তিনি জানান, দলের অনেক ক্রিকেটারই একে অপরের সঙ্গে কথা বলে না। একই সঙ্গে দাবি করেন, এমন প্লেয়ারদের জাতীয় দলের হয়ে না খেলে বাড়িতে বসে থাকা উচিত। এই প্রসঙ্গে আক্রম বলেন, ‘দলে এমন প্লেয়ারও আছে যারা একে অপরের সঙ্গে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। আর তুমি দেশের হয়ে খেলছো। এমন প্লেয়ারদের বাড়িতে বসিয়ে রাখা উচিত।’

Post Views: 75

Continue Reading

Previous: বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করল না হাই কোর্ট
Next: বন্ধ রাস্তার কাজ, বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.