Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • #WbPanchayatElection2023 “দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না” ভারচুয়াল সভা থেকে বাম কংগ্রেস কে কটাক্ষ মমতার

#WbPanchayatElection2023 “দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না” ভারচুয়াল সভা থেকে বাম কংগ্রেস কে কটাক্ষ মমতার

Online Desk জুলাই 3, 2023
350785063_1494158884728945_7869813188256518750_n.jpg

আশিস মন্ডল এবং সোমনাথ মুখোপাধ্যায়ঃ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে এবং জলপাইগুড়ি গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে নিশানা ছিল বিজেপি। কিন্তু বীরভূমের ভারচুয়াল সভা থেকে একযোগে বাম ও কংগ্রেসকে নিশানা করলেন মমতা। তৃণমূলর অভিযোগ, দিল্লিতে বিজেপিকে হারাতে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট করছে। কিন্তু বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এরাই। বাম কংগ্রেসকে মমতার কটাক্ষ “দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না”।
জলপাইগুড়ির ক্রান্তি থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পরে মমতার হেলিকপ্টার। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে তাঁর কাপ্টারটি। সেখানে কাপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মমতা। তাঁর পর থেকেই কালীঘাটের বাড়িতেই আছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার বাড়ি থেকেই বীরভূমের দুবরাজপুরের পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় ভারচুয়ালি যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।
ভারচুয়াল জন সভার শুরুতেই বাম-কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন “বাম-রাম-শ্যাম এক হয়েছে।”দিল্লির বিরোধী জোটের প্রসঙ্গ টেনে এনে বাম ও কংগ্রেসকে এক হাত নেন।
মমতা বলেন, “দিল্লিতে বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেসও লড়াই করছে। আমরাও আছি ওদের লড়াইয়ে। এদিকে বাংলায় এসে বলছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই কর। মমতার বিরুদ্ধে লড়াই কর।”ফের কটাক্ষ করে বলেন,“দুই হাতে দুই লাড্ডু নিয়ে চলবে! এটা তো হয় না।”প্রসঙ্গত, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে মহাজোট করছে কংগ্রেস-সহ একাধিক দল। জোটে রয়েছে বাম,তৃণমূলও।

মমতা দাবি করেন, চলতি পঞ্চায়েত ভোটে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছেন। মমতার বলেন “আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি, কংগ্রেস মিলে”। এদিন কার্যত মমতার নিশানায় প্রথম থেকেই ছিল বাম কংগ্রেস।

Post Views: 122

Continue Reading

Previous: ফের পিছিয়ে গেল আদম সুমারির কাজ, NPR লাগু করতেই মোদির এই সিদ্ধান্ত ?
Next: কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটলো হাই কোর্টে, সোমবারই আসছে আরও ৪৮৫ কোম্পানি

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.