Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘন কুয়াশায় উত্তর ভারতে ব্যাহত বিমান এবং ট্রেন পরিষেবা, সড়কপথে বাড়ছে দুর্ঘটনা

ঘন কুয়াশায় উত্তর ভারতে ব্যাহত বিমান এবং ট্রেন পরিষেবা, সড়কপথে বাড়ছে দুর্ঘটনা

Online Desk ডিসেম্বর 29, 2023
t6iXEUqG.jpeg

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ শুক্রবারও ঘন কুয়াশা থেকে রেহাই পেলনা না দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলি। মৌসম ভবন সূত্রে খবর, আগামী দু থেকে তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে উত্তর ভারত। কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।
ঘন কুয়াশার চাদরে ঢেকে দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলি। মৌসম ভবন সূত্রে খবর, আগামী দু থেকে তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে উত্তরের জনপদ গুলি। কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। দিল্লির পাশাপাশি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে কনকনে ঠান্ডার পাশাপাশি থাকবে কুয়াশাও। কুয়াশার প্রভাবে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কুয়াশার কারণে বিমানের ওঠানামায় দেরি হচ্ছে। প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেনগুলির উপরেও। রেল সূত্রে খবর, কুয়াশার কারণে সমগ্র উত্তর ভারত জুড়ে মোট ১১টি ট্রেন দেরিতে চলছে। প্রভাব পড়েছে সড়কপথেও। বাড়ছে দুর্ঘটনা।
বৃহস্পতিবার পর্যন্ত উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন ছয় জন। মোট ১২ জন পথ দুর্ঘটনায় আহত হয়েছেন। প্রশাসন সূত্রে খবর, নয়ডা এবং গ্রেটার নয়ডা এলাকার সমস্ত স্কুলগুলিতে শুক্র এবং শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হলেও শিক্ষক, শিক্ষিকা-সহ স্কুলের সমস্ত কর্মীকে স্কুলে উপস্থিত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী চার-পাঁচ দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। রবিবার সকাল থেকে কুয়াশার পরিমাণ সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

Post Views: 58

Continue Reading

Previous: পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে উত্তপ্ত ভাঙড়
Next: মতুয়া সম্মেলনে গিয়ে মেজাজ হারালেন মন্ত্রী শান্তনু ঠাকুর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.