Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘন কুয়াশার কারণে রাজধানীতে বিমান ও ট্রেন চলাচল ব্যাপক বিপর্যস্ত

ঘন কুয়াশার কারণে রাজধানীতে বিমান ও ট্রেন চলাচল ব্যাপক বিপর্যস্ত

Online Desk জানুয়ারি 17, 2025
Untitled-design-23.png

ওঙ্কার ডেস্ক: ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। শুক্রবার সকালে ঘন কুয়াশায় গোটা দিল্লি ঢেকে যাওয়ার জেরে বিমান এবং ট্রেন চলাচল ব্যবস্থা বিপর্যস্ত। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, ১৩০টি বিমান ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড়েছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এদিন ২০টিরও বেশি ট্রেন দেরিতে চলাচল করেছে।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের তরফে জানানো হয়েছে, যাত্রীরা বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করলে বিমান চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পারবেন। বিমানগুলি দেরিতে ওড়ার জন্যে যাত্রীদের অসুবিধা হওয়ার কারণে দুঃখপ্রকাশও করা হয়েছে।
ইন্ডিগোর তরফে এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় বিমানগুলির চলাচলের সময় পরিবর্তিত হয়েছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিমুখী অন্তত ২৭টি ট্রেন দেরিতে চলাচল করছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই-এর অবনতি হয়েছে। এক্ষেত্রে একিউআই ছিল ২৯৪। প্রসঙ্গত, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো। একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা খারাপ। একিউআই ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা অত্যন্ত খারাপ। উল্লেখ্য, প্রতিবছর দিওয়ালির পরে দিল্লির বাতাস দূষিত হয়। গত বছরও এর ব্যতিক্রম হয়নি।

Post Views: 104

Continue Reading

Previous: রবিবার আনোয়ারকে ছাড়াই গোয়ায় নামছে চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল
Next: চিকিৎসক সাসপেন্ডের জের, কর্মবিরতিতে মেদিনীপুর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.