Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৩ থেকে ৪ ডিগ্রি আরও চড়বে পারদ, মার্চের শুরুতেই গরম আবহাওয়া

৩ থেকে ৪ ডিগ্রি আরও চড়বে পারদ, মার্চের শুরুতেই গরম আবহাওয়া

Online Desk মার্চ 1, 2025
DGFR.png

ওঙ্কার ডেস্ক: শনিবার থেকেই বৃষ্টি শুরু উত্তরবঙ্গের কয়েক জেলায়। শীত শেষে বৃষ্টির আমেজ দিয়েই গ্রীষ্মের শুরু। রবিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ চড়বে পারদ। মার্চ মাসের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় দিনে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তবে সপ্তাহান্তে জেলার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে বলেই খবর হাওয়া অফিসের। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙ ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
কলকাতায় বাড়ল রাতের তাপমাত্রা। আগামী দুদিন আরও বাড়বে তাপমাত্রা। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কাল থেকে পরিষ্কার আকাশ। এরপরই ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। শবিবার কলকাতার তাপমান সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

Post Views: 145

Continue Reading

Previous: মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ, এক অভিযুক্তকে গ্রেফতার পুলিশের
Next: বাবার মৃত্যু রটনায় এবার মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.