Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Online Desk এপ্রিল 1, 2025
sr5t.png

ওঙ্কার ডেস্ক: হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। মার্চেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। গরম বাড়ছে দিনে দিনে। তবে এবার স্বস্তি, বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া। এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু-একটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। এরপরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৬ এপ্রিল অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৬ তারিখ অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেখানেও শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলার তাপমাত্রাও একধাক্কায় ৩-৪ ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৈশাখ এখনও শুরু হয়নি, তাতেই হাঁসফাঁস গরমে নাজেহাল বঙ্গবাসী। প্রখর রোদ, ভ্যাপসা গরমে মানুষের নাজেহাল দশা। মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সকালে। পরে মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। বুধবার থেকে রাজ্যে তাপমাত্রা ক্রমশ বাড়বে। এ সপ্তাহে কলকাতায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।

Post Views: 244

Continue Reading

Previous: মায়ানমার ভূমিকম্প: নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা
Next: ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.