Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর শেষে কাঁপছে দক্ষিণবঙ্গ, প্রশ্ন, উত্তরের কি খবর? দেখে নেওয়া যাক এক ঝলকে!

বছর শেষে কাঁপছে দক্ষিণবঙ্গ, প্রশ্ন, উত্তরের কি খবর? দেখে নেওয়া যাক এক ঝলকে!

Online Desk ডিসেম্বর 29, 2025
cgn.png

দেবাঞ্জলী কুণ্ডু চৌধুরী, কলকাতাঃ কথায় আছে, অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। নভেম্বরে শীত যে ঝলক দেখিয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে, যত দিন যেতে থাকে ততই যেন তা লোপ পেতে থাকে। শহরের উষ্ণতা বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই মন খারাপের মরশুম শুরু হয় শীতবিলাসিদের। কিন্তু স্যান্টাক্লজ বড়দিনে তাঁর ঝোলায় করে শীতপ্রিয় মানুষদের জন্য শীত উপহার নিয়ে আসে। আর তারপর থেকেই ঠাণ্ডায় জবুথবু সকলেই। তবে শুধু ঠাণ্ডাই নয়, সঙ্গে রয়েছে উত্তরের ঠাণ্ডা মিষ্টি হাওয়াও।
এবারে আসা যাক, আলিপুর আবহাওয়া দফতরের বেশ কিছু পূর্বাভাসের দিকে।
আজ উত্তর ও দক্ষিণের আবহাওয়া ঠিক কেমন থাকবে?
ব্যস্ত সপ্তাহের প্রথম দিনে সকাল থেকেই কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকার আকাশের মুখ ভার। কুয়াশাচ্ছন্ন চারপাশ। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।
তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে সোমবার এবং মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। অন্যদিকে কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাচ্ছে।
আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে কিছুটা পারদ চ়ড়বে । আগামী তিন দিন দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি চড়বে পারদ। অপরদিকে উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

Post Views: 115

Continue Reading

Previous: একটি জট কেটেছে, ফ্লোরিডায় বৈঠক শেষে জানালেন জেলেনেস্কি, তবে সতর্ক ট্রাম্প
Next: পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.