Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও

ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও

Online Desk এপ্রিল 17, 2026
kolkata-weather.png

ওঙ্কার ডেস্কঃ আজ বৈশাখ মাসের সবে ৩ তারিখ। আর তারমধ্যেই কলকাতার তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। গরমের দাবদহের পাশাপাশি তার দোসর হয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
তবে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। শুক্রবারও ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র রাজ্যে।
ফলে তাপমাত্রার পারদ কমবে কিছুটা। যদিও অস্বস্তিকর পরিস্থিতির থেকে রেহাই মিলবে না। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়, শনিবারও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে রবিবার থেকেই হাওয়া বদল হবে। সেদিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। উল্টে বাড়বে গরম। বিশেষত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে এই সব জেলায়। অন্যদিকে কলকাতাতেও বজায় থাকবে ভ্যাপসা গরম।
উত্তরবঙ্গেও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরের ৮ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী বুধবার পর্যন্ত বইতে পারে ঝড়। যার ফলে সেখানকার আবহাওয়া আপাতত মনোরমই থাকবে।
আবহাওয়ার এমন ভোল-বদলের কারণ সম্পর্কে বিশদে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। বিশেষজ্ঞদের দাবি, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত ছড়িয়ে রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চলের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবই পড়ছে বাংলার আবহাওয়ায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার ভূমিতে প্রবেশ করছে। তার জেরেই আজ বৃষ্টির সম্ভাবনা।
যদিও আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন এহেন ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কমে যাবে ২ থেকে ৩ ডিগ্রি। কিন্তু এখনই গরমজনিত অস্বস্তি যাবে না। কারণ, আজকের পরই ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

Post Views: 94

Continue Reading

Previous: তৃণমূলকে সমর্থন করতে এবার জঙ্গলমহলে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
Next: বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে ইস্টবেঙ্গল! লাল হলুদকে তোপ বাগান সভাপতির

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.