ওঙ্কার ডেস্ক: বাড়ছে রাজ্যের তাপমাত্রা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ আর তেমন অনুভূত হচ্ছে না। এরই মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ বলে জানাচ্ছে হওয়া অফিস।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিবর্তিত হয়েছে। যা মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে স্বস্তির খবর হল এর সরাসরি কোনও প্রভাব রাজ্যে পড়বে না।
বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস । সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে শীতের আমেজ, রয়েছে কুয়াশার দাপটও। তবে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
