Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপের প্রভাব কাটলেও এখনও রাজ্যজুড়ে বৃষ্টি অব্যাহত

নিম্নচাপের প্রভাব কাটলেও এখনও রাজ্যজুড়ে বৃষ্টি অব্যাহত

Online Desk আগস্ট 20, 2026
x.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গে এখনও বর্ষা লেগেই রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়াও।

Continue Reading

Previous: উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের
Next: উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার ও পাহাড় সমস্যার সমাধান

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.