Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

Online Desk আগস্ট 19, 2026
1000366826.jpg

ওঙ্কার ডেস্ক: উচ্চ প্রাথমিকে ১,৬০০টি সুপার নিউমেরারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাই কোর্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্যের তরফে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরেই দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল।

২০১৬ সালে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় তৎকালীন রাজ্য সরকার। এই পদগুলিই ‘সুপার নিউমেরারি পোস্ট’ নামে পরিচিত। অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। ২০২৩ সালের এপ্রিল মাসে নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে তৎকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। পরে মামলাটি সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত সিবিআই তদন্ত সংক্রান্ত নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই সঙ্গে অতিরিক্ত পদ তৈরির যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছিল, সেই সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।

রাজ্য সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালত মন্তব্য করেছিল। এর মধ্যে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই শুনানিতেই বর্তমান রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে। আদালতকে জানানো হয়, আগের সরকারের বিজ্ঞপ্তি অনুসারে সুপার নিউমেরারি পদে নিয়োগের প্রক্রিয়া আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না।

Post Views: 20

Continue Reading

Previous: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

সম্পর্কিত গল্প

1000366823.jpg

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

1000366826.jpg

উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

Online Desk আগস্ট 19, 2026
1000366823.jpg

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.