Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Online Desk আগস্ট 19, 2026
1000366823.jpg

কৃষ্ণনগর: তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার কৃষ্ণনগর জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। হিংসায় উসকানি এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। অঅভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। এ ছাড়াও অভিযোগ, তুলসী মালা নিয়েও আপত্তিজনক মন্তব্য করেছেন ওই সাংসদ।

মামলাটি কৃষ্ণনগর জেলা আদালতে আগে একাধিকবার শুনানি হয়। আদালত মহুয়া মৈত্রকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।
বুধবার ছিল হাজিরার নির্ধারিত দিন। কিন্তু সাংসদ আদালতে উপস্থিত হননি। তাঁর আইনজীবীর মাধ্যমে জানানো হয়, তিনি এদিন হাজির হতে পারবেন না।
এরপরই আদালত মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার প্রাথমিক পর্যায়ে মহুয়াকে একাধিকবার নোটিস ও সমন পাঠানো হয়েছিল। আগের নির্দেশে আদালত উল্লেখ করেছিল, নোটিস পাওয়ার পরও তিনি হাজির হননি।
পরে ১২ আগস্ট হাজিরার জন্য দিন ধার্য করা হয়। সেই সমন পাওয়ার পরও নির্দিষ্ট দিনে আদালতে হাজির হননি মহুয়া। এরপর ১৮ আগস্ট তাঁকে আরও একবার আদালতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হয়। মহুয়ার পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের আবেদন জানানো হয়। তবে আদালত স্পষ্ট করে দেয়, আগে মহুয়াকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। তারপর তাঁর আবেদন বিবেচনা করা হবে। বুধবারও সাংসদ আদালতে উপস্থিত হননি। এরপরই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Post Views: 15

Continue Reading

Previous: রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের
Next: উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

সম্পর্কিত গল্প

1000366826.jpg

উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

1000366826.jpg

উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

Online Desk আগস্ট 19, 2026
1000366823.jpg

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.