Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, ইউক্রেনকে ব্রিটিশ-নির্মিত ড্রোন সরবরাহ করে সংঘাতে নিজেদের ভূমিকা আরও গভীর করছে লন্ডন। সেই ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা চালানো হয়ে থাকলে তার ‘পরিণতি’ ব্রিটেনকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে রুশ প্রশাসন। তবে মস্কোর এই হুঁশিয়ারির পরও ইউক্রেনের পাশে থাকার অবস্থান থেকে সরে আসেনি ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে তাঁর দেশ পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
এই উত্তেজনার সূত্রপাত একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়, ইউক্রেন প্রথম বার ব্রিটেনে তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের ভিতরে দূরপাল্লার হামলা চালিয়েছে। ওই প্রতিবেদনের পরই লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস ব্রিটেনকে সতর্ক করে। দূতাবাসের বক্তব্য, ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে ব্রিটেন সংঘাতকে আরও উসকে দিচ্ছে। লন্ডনের এই ভূমিকার ফলাফল অনিবার্য এবং তার জন্য ব্রিটেনকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাশিয়ার অভিযোগের কেন্দ্রে রয়েছে ইউক্রেনের ক্রমবর্ধমান দূরপাল্লার ড্রোন হামলা। যুদ্ধের সাম্প্রতিক পর্যায়ে ইউক্রেন রাশিয়ার অনেক ভিতরে থাকা তেল শোধনাগার, জ্বালানি পরিকাঠামো এবং সামরিক সরবরাহের সঙ্গে যুক্ত লজিস্টিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মস্কোর দাবি, পশ্চিমী দেশগুলির দেওয়া অস্ত্র ও প্রযুক্তির ফলে ইউক্রেনের এই ধরনের হামলার সক্ষমতা বাড়ছে। ব্রিটিশ-নির্মিত ড্রোন ব্যবহারের খবর সত্যি হলে তা লন্ডনের সংঘাতে প্রত্যক্ষতর ভূমিকার প্রমাণ হতে পারে বলে মনে করছে রাশিয়া।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক এখনও নির্দিষ্ট করে নিশ্চিত করেনি যে রাশিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক হামলায় ব্রিটিশ তৈরি ড্রোনই ব্যবহার করা হয়েছিল। ইউক্রেনকে ড্রোন দেওয়ার ক্ষেত্রে ব্রিটেনের পরিকল্পনাও যথেষ্ট বড়। চলতি বছরের জুনে লন্ডন জানিয়েছিল, ২০২৬ সালের শেষ নাগাদ ইউক্রেনকে ১ লক্ষ ৫০ হাজার ড্রোন সরবরাহ করা হবে। এই সামরিক সহায়তা প্রায় ৭৫২ মিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজের অংশ।
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভও ব্রিটেনকে নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর বক্তব্য, ইউক্রেনের সামরিক অভিযানে ব্রিটেনের সরাসরি ভূমিকা প্রমাণিত হলে মস্কো লন্ডনকে এই যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করার অধিকার রাখে। ব্রিটিশ সামরিক সহায়তা এবং ইউক্রেনের হামলার মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি হলে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্য দিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের প্রতি লন্ডনের সমর্থন পুনরায় স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, ইউক্রেনের কঠিন সময়ে ব্রিটেন তার পাশে থাকবে এবং রাশিয়ার চাপের কারণে সেই নীতিতে কোনও পরিবর্তন হবে না।

Post Views: 38

Continue Reading

Previous: ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা
Next: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

সম্পর্কিত গল্প

sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
1000367170.gif

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ, ইস্তফা গ্রহণ প্রশাসনের

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.