Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির পিয়ালিতে এক বাজি কারখানায় এই বিস্ফোরণের ফলে জখম হয়েছেন অন্তত পাঁচ জন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কী ভাবে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। বিকট শব্দ হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে কারখানাটিতে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। আসে দমকল বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণের সময় কারখানার ভিতরে পাঁচ জন ছিলেন। তাঁদের প্রত্যেকেই অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পর কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। বাজি কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম মেনে কারখানাটি চলছিল কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি চম্পাহাটিতে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। চার জন জখম হয়েছিলেন সে বারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় এক জনের। এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য়ু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায় নামের এক ব্যক্তির।

Post Views: 41

Continue Reading

Previous: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ, ইস্তফা গ্রহণ প্রশাসনের
Next: যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

সম্পর্কিত গল্প

1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.