Skip to content
আগস্ট 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টি, সপ্তাহান্তে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টি, সপ্তাহান্তে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Online Desk আগস্ট 25, 2026
vb.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের জোড়া ফলার প্রভাবে রাজ্যজুড়ে তৈরি হয়েছে ঘোর দুর্যোগের পরিস্থিতি। তার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের সতর্কতাও। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা এবং বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সকর্তবার্তা অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গোটা রাজ্যেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। রবিবার উপকূলের জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গে। অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উইকেন্ডে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা
পাশাপাশি, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সারাদিনই কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিন যত গড়াবে, বৃষ্টির পরিমাণ ও তীব্রতা তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Post Views: 78

Continue Reading

Previous: ‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার
Next: শুভেন্দুর ‘ফেসবুকে থাকুন’ মন্তব্যের পাল্টা মমতার, দৃষ্টি আকর্ষণ করলেন রাষ্ট্রপতির

সম্পর্কিত গল্প

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026

You may have missed

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.