Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঙ্গল থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, পাশাপাশি নামবে তাপমাত্রাও

মঙ্গল থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, পাশাপাশি নামবে তাপমাত্রাও

Online Desk এপ্রিল 7, 2026
jufgctb.png

ওঙ্কার ডেস্ক: বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিনে বেশ কিছুটা নেমেছে রাজ্যের তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার কারণে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
লাগাতার বৃষ্টির ফলে হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলার। আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি নেমেছে উত্তরবঙ্গের তাপমাত্রাও। মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতেও হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Post Views: 117

Continue Reading

Previous: মুখ্য নির্বাচন কমিশনকে অপসরণের আবেদন খারিজ দুই ভবনেই; ক্ষোভ প্রকাশ বিরোধীদের
Next: হরমুজ খোলার নির্দেশ দিয়ে ইরানকে অকথ্য ভাষায় গালিগালাজ ট্রাম্পের; ইরানের পাল্টা জবাবে শান্তিচুক্তি দুরঅস্ত!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.