Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
Untitled12.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর। সব স্টেশনেই হল্ট করবে এসি ট্রেন। রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। রেল যাত্রীদের অনেক দিনের অভিযোগ ছিল এই এসি লোকাল ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না। এর ফলে অফিস টাইমে অনেক যাত্রীরা সমস্যায় পড়েন। এর আগে অনেকেই রেলকে অভিযোগ করেছিলেন যে হল্ট করা স্টেশনের সংখ্যা বাড়ানোর বিষয়ে। কিন্তু রেলকে বারবার জানানো সত্ত্বেও যাত্রীদের এই দাবি মানা হয়নি। এতদিন পরে এই দাবি মানা হলে শিয়ালদহ রানাঘাট শিয়ালদহ লোকালের মধ্যে হল্টর সংখ্যা বাড়ানোর হয়। সেই দাবি মেনে এবার থেকে শিমুরালি, কাঁচরাপাড়া, হালিশহর, জগদ্দল, ইছাপুরে দাঁড়াবে এসি লোকাল। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হচ্ছে। চলতি মাসের ১৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই পরিষেবা চলবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।
পূর্ব রেলওয়েতে প্রথম এসি লোকাল চালু হয় শিয়ালদহ ডিভিশনের রানাঘাট- শিয়ালদহ রুটে। আপ-ডাউন এই ট্রেনটি সকালে অফিস টাইমে ও অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখে চালু হয়। তবে ট্রেনটি অনেক অল্প স্টেশনে দাঁড়ায় বলে অভিযোগ তোলেন যাত্রীরা। দাবি ছিল স্টপেজের সংখ্যা বাড়ানো হোক। সেই দাবি মেনেই আরও পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ৩১৬৩৭ শিয়ালদহ- রানাঘাট এসি লোকাল ইছাপুর পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে। জগদ্দল ছাড়বে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে। কাঁকিনাড়া পৌঁছবে ৭টা ৪২ মিনিটে। হালিশহরে পৌঁছবে ৭টা ৫৪ মিনিটে। শিমুরালি ছাড়বে ৮টা ১২ মিনিটে। অন্যদিকে সকালের ৩১৬৩৭ রানাঘাট-শিয়ালদহ লোকাল শিমুরালি ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিটে। হালিশহর ছাড়বে ৯টা ০২ মিনিটে। কাঁকিনাড়া, জগদ্দল ও ইছাপুর ছেড়ে যাবে যথাক্রমে ৯টা ১৩ মিনিট, ৯টা ১৬ মিনিট ও ৯টা ২৩ মিনিটে। অতিরিক্ত ৫টি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোয় যাত্রীদের অনেক সুবিধা হবে বলে আশাবাদী রেল। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, আগামী দিনে এই হল্ট সংখ্যা ও রেলের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

Post Views: 49

Continue Reading

Previous: ৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর
Next: ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.