Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধায়কের গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশি, বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং !

বিধায়কের গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশি, বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং !

Online Desk জুন 13, 2025
A-S.jpg

নিজস্ব সংবাদদাতা : নিরাপত্তা এমন কঠোর হতে পারে, তা যেন রীতিমতো হতবাক করল রাজ্যের মন্ত্রী বিধায়কদের। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে নিরাপত্তার ব্যবস্থা চোখে পড়ার মতো। প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশি, গাড়ি থামিয়ে বনেট ও ডিকি খুলে চেকিং, ব্যাগপত্র পর্যন্ত খুঁটিয়ে দেখা – কিছুই বাদ যাচ্ছে না। শাসক থেকে বিরোধী,োনো পক্ষের বিধায়কই বাদ যাচ্ছেন না। এমন কি মন্ত্রীদের গাড়ি তল্লাশির আওতায়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, কোনও হামলার হুমকি পাবার পর সাধারণত যেমন তল্লাশি চলে, অনেকটা সেই ধাঁচেই চলছে পুরো অভিযান। বিধায়ক সৌমিক হোসেনও স্বীকার করেছেন, এমন দৃশ্য আগে কখনও দেখেননি। যদিও কেন এই হঠাৎ কড়াকড়ি, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছে এই নিরাপত্তা অভিযান।

এমনই এক নজির কিছুদিন আগেই দেখা গিয়েছিল নবান্নে। সেখানেও প্রতিটি গাড়িতে চেকিং এবং আইডি যাচাই করে প্রবেশাধিকার দেওয়া হচ্ছিল। তখনও পুলিশের তরফে জানানো হয়েছিল, চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখাতে যেন ভেতরে ঢুকে না পড়েন, সে কারণেই নেওয়া হয়েছিল এই ব্যবস্থা।

বর্তমানে আমরণ অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেলে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছিল। স্পিকারও সময় দিয়েছিলেন। ফলে অনেকের অনুমান, তাঁদের ওই বৈঠকের আগেই নেওয়া হয়েছে এই বাড়তি সতর্কতা। তবে এই তল্লাশির ধরন নিয়ে বিজেপি বিধায়করা রসিকতা করতেও ছাড়ছেন না। কেউ কেউ বলছেন, “আমরা যেন তুলসী গাছ নিয়ে ঢুকে না পড়ি, সেইজন্যই বুঝি এত বন্দোবস্ত !” যদিও স্পিকারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য আসেনি।

Post Views: 193

Continue Reading

Previous: এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিমান বীমা দাবি হতে পারে
Next: ১০ মিনিট দেরিই বাঁচিয়ে দিল প্রাণ, ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন মহিলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.