Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার শুভেন্দু সরকারের

নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার শুভেন্দু সরকারের

Online Desk জুলাই 28, 2026
cjp.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়ে গ্রেফতার হয়েছে বহু। যা নিয়ে সমবার সিজেপি নেতৃত্ব মোদী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও ব্যবস্থা না নেওয়া হয় সেই দাবি জানানো হয়েছিল। তার কয়েক ঘন্টা যেতে না যেতে পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত সরকার পদক্ষেপ করল। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারী সরকার।

এর আগে বিহার ও অসম সরকারও এই পথে হেঁটেছিল। ধৃত আন্দোলনকারীদের মুক্তি এবং এফআইআর বাতিলের প্রক্রিয়ায় শুরু করেছে রাজ্য সরকার। সোমবার সিজেপি নেতৃত্ব মোদী সরকারকে মনে করিয়ে দেন, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর খারিজ এবং ধৃতদের নিঃশর্ত মুক্তির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তা যেন পালন করা হয়। মঙ্গলবারের মধ্যে ধৃতদের মুক্তি ও সমস্ত মামলা প্রত্যাহার করা না হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছিল ককরোচরা। এর পর বিহারের বিজেপি সরকারের তরফে ঘোষণা করা হয়, সে রাজ্যে নিট-আন্দোলনে ধৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পথে হাঁটে অসম সরকারও। আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ৫টি মামলায় ধৃত ১৩ জন বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার কথা জানায় হিমন্ত বিশ্বশর্মার সরকার।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় গত শুক্রবার মিছিল হয়। সেই মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। জনরোষের মুখে পড়েন সাংবাদিকরাও। সব মিলিয়ে এই ঘটনায় সোমবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

Post Views: 12

Continue Reading

Previous: ‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের
Next: কলকাতার বুকে জ্বলজ্বল করছে তাসলিমা নাসরিনের পোস্টার; ‘বাক-স্বাধীনতার জয়’ পোস্ট লেখিকার

সম্পর্কিত গল্প

MODI-FB.jpg

‘প্রযুক্তিগত ত্রুটি’, মোদীর ইনস্টাগ্রাম ভিডিও ডিলিট হওয়ার নেপথ্যের কারণ জানাল মেটা

Online Desk জুলাই 28, 2026
EARTH.jpg

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Online Desk জুলাই 28, 2026
akhilesh-yadav.jpg

‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রধানকে সরিয়েছে সরকার!’, সংসদে মন্তব্য অখিলেশের

Online Desk জুলাই 28, 2026

You may have missed

MODI-FB.jpg

‘প্রযুক্তিগত ত্রুটি’, মোদীর ইনস্টাগ্রাম ভিডিও ডিলিট হওয়ার নেপথ্যের কারণ জানাল মেটা

Online Desk জুলাই 28, 2026
EARTH.jpg

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Online Desk জুলাই 28, 2026
akhilesh-yadav.jpg

‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রধানকে সরিয়েছে সরকার!’, সংসদে মন্তব্য অখিলেশের

Online Desk জুলাই 28, 2026
sudip-poster.jpg

‘বেইমান’ সুদীপ! পোস্টার পড়ল উত্তর কলকাতায়, নেপথ্যে কারা?

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.