Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতার বুকে জ্বলজ্বল করছে তাসলিমা নাসরিনের পোস্টার; ‘বাক-স্বাধীনতার জয়’ পোস্ট লেখিকার

কলকাতার বুকে জ্বলজ্বল করছে তাসলিমা নাসরিনের পোস্টার; ‘বাক-স্বাধীনতার জয়’ পোস্ট লেখিকার

Online Desk জুলাই 28, 2026
taslima-nasrin.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতায় ফেরার সম্ভাবনাকে ঘিরে লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে শহরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর ছবি-সহ আলোকিত বিশাল হোর্ডিং নজর কেড়েছে। রাতের অন্ধকারে আলো ঝলমলে এই হোর্ডিং শহরবাসীর কৌতূহল বাড়িয়ে তুলেছে। এই হোর্ডিংয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তসলিমা নাসরিন নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “বাক স্বাধীনতার জয়।” লেখিকার সম্ভাব্য কলকাতা সফরকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক এবং আগ্রহ দুই-ই তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমা নাসরিনের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে তিনি কবিতা পাঠ করবেন। পাশাপাশি তাঁর কবিতার উপর ভিত্তি করে নির্মিত কয়েকটি গানও পরিবেশিত হবে। এই অনুষ্ঠানকে ঘিরেই শহরের বিভিন্ন জায়গায় প্রচারের উদ্দেশ্যে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই শহরের বিভিন্ন মহলে এই অনুষ্ঠান নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ অতীতের বিতর্কের প্রসঙ্গও সামনে আনছেন।
তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তনের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। ২০০৭ সালে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’-কে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। তাঁর সেই লেখনির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ে ব্যপক অশান্তির সৃষ্টি হয়। তৎকালীন বাম সরকার সেই অশান্তির কারণ হিসাবে লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি কলকাতায় ফিরতে পারেননি। প্রায় উনিশ বছর পর তাঁর এই প্রত্যাবর্তনের সম্ভাবনা তাই সাহিত্য ও সংস্কৃতি মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Post Views: 13

Continue Reading

Previous: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার শুভেন্দু সরকারের
Next: ‘বেইমান’ সুদীপ! পোস্টার পড়ল উত্তর কলকাতায়, নেপথ্যে কারা?

সম্পর্কিত গল্প

MODI-FB.jpg

‘প্রযুক্তিগত ত্রুটি’, মোদীর ইনস্টাগ্রাম ভিডিও ডিলিট হওয়ার নেপথ্যের কারণ জানাল মেটা

Online Desk জুলাই 28, 2026
EARTH.jpg

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Online Desk জুলাই 28, 2026
akhilesh-yadav.jpg

‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রধানকে সরিয়েছে সরকার!’, সংসদে মন্তব্য অখিলেশের

Online Desk জুলাই 28, 2026

You may have missed

MODI-FB.jpg

‘প্রযুক্তিগত ত্রুটি’, মোদীর ইনস্টাগ্রাম ভিডিও ডিলিট হওয়ার নেপথ্যের কারণ জানাল মেটা

Online Desk জুলাই 28, 2026
EARTH.jpg

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Online Desk জুলাই 28, 2026
akhilesh-yadav.jpg

‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রধানকে সরিয়েছে সরকার!’, সংসদে মন্তব্য অখিলেশের

Online Desk জুলাই 28, 2026
sudip-poster.jpg

‘বেইমান’ সুদীপ! পোস্টার পড়ল উত্তর কলকাতায়, নেপথ্যে কারা?

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.