Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আজ পৈলানে জেলা পুলিশ সুপারের অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪২ জন মোবাইল প্রাপকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত ১৪টি থানায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ মোট ৫৯১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারই মধ্যে প্রথম ধাপে আজ ৪২ জন প্রকৃত মালিকের হাতে তাঁদের মোবাইল ফোন তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন, অ্যাডিশনাল জোনাল বিজয় কুমার মণ্ডল-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। পুলিশের কাছ থেকে নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইল প্রাপকেরা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, প্রতিটি মানুষের সারাক্ষণের সঙ্গী মোবাইল। আর সেই মোবাইলকে একমুহূর্তেও হাত ছাড়া করতে চায় না কেউ। এর মাঝে বহু মোবাইল হারিয়ে ও চুরির হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তদন্তে নেমে উদ্ধার করল দুই শতাধিক মোবাইল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় ‘ফিরে পাওয়া’ কর্মসূচি। সাইবার তদন্তে নিয়োজিত পুলিশ আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং নিরলস প্রচেষ্টায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তমলুক ও হলদিয়া মহকুমার প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। মঙ্গলবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের অফিসে হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত প্রাপকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শ্যামল কুমার মণ্ডল এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। তমলুক ও হলদিয়া সাব-ডিভিশনের ২০০-এরও বেশি চুরি ও হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করার পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে খুব ভালো লেগেছে বলে জানান পুলিশ সুপার অংশুমান সাহা।

Post Views: 9

Continue Reading

Previous: একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র
Next: পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১৫ জনের, ভূগর্ভে আটকে ২০

সম্পর্কিত গল্প

pak-v.jpg

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১৫ জনের, ভূগর্ভে আটকে ২০

Online Desk জুলাই 31, 2026
passport.png

একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

Online Desk জুলাই 31, 2026

You may have missed

pak-v.jpg

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১৫ জনের, ভূগর্ভে আটকে ২০

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

Online Desk জুলাই 31, 2026
passport.png

একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.