Skip to content
আগস্ট 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রামপুরহাটে উদ্ধার ৩০৪ টি জিলেটিন স্টিক; গ্রেফতার ১

রামপুরহাটে উদ্ধার ৩০৪ টি জিলেটিন স্টিক; গ্রেফতার ১

Online Desk আগস্ট 14, 2026
birbhum.png

ওঙ্কার ডেস্ক: বীরভূমের রামপুরহাটে ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার আয়াস গ্রামের বাথানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০৪টি জিলেটিন স্টিক উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। ঘটনায় বাড়ির মালিক শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছে। এরপর রামপুরহাট থানার পুলিশের একটি দল নির্দিষ্ট বাড়িটিকে ঘিরে তল্লাশি শুরু করে। তল্লাশির সময় বাড়ির ভিতর থেকে একের পর এক জিলেটিন স্টিক উদ্ধার হয়। মোট ৩০৪টি জিলেটিন স্টিক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বাড়ির মালিক শরিফুল ইসলামকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হয়েছিল, কেন সেগুলি বাড়িতে মজুত করা হয়েছিল এবং কোথায় সেগুলি পাঠানোর পরিকল্পনা ছিল এই সমস্ত বিষয় জানার চেষ্টা করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এত বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠেছে। বীরভূমের বিস্তীর্ণ এলাকায় পাথর খাদান রয়েছে এবং সেখানে পাথর ভাঙার কাজে বিস্ফোরক ব্যবহার করা হয়। ফলে উদ্ধার হওয়া জিলেটিন স্টিকগুলি বৈধ কোনও কাজে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল কি না, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে তদন্তের প্রাথমিক পর্যায়েই ঘটনাটিকে নাশকতার সঙ্গে সরাসরি যুক্ত করা হচ্ছে না। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহজনক কার্যকলাপ এবং জঙ্গি-যোগের অভিযোগ সামনে আসায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলিও সতর্ক। এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় বিস্ফোরক চক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 26

Continue Reading

Previous: ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান; আগামী সপ্তাহেই থাকতে পারে কর্মসুচি
Next: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই নয়া পদ সুখেন্দুশেখরের

সম্পর্কিত গল্প

anubrata.png

এবার অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে পুলিশি হানা; শুক্রবার রাত থেকে চলছে তল্লাশি

Online Desk আগস্ট 15, 2026
earthquake.png

৭.৭ তীব্রতায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; সুনামির সতর্কবার্তা

Online Desk আগস্ট 15, 2026
TG.png

স্বাধীনতা দিবসে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন?

Online Desk আগস্ট 15, 2026

You may have missed

anubrata.png

এবার অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে পুলিশি হানা; শুক্রবার রাত থেকে চলছে তল্লাশি

Online Desk আগস্ট 15, 2026
earthquake.png

৭.৭ তীব্রতায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; সুনামির সতর্কবার্তা

Online Desk আগস্ট 15, 2026
TG.png

স্বাধীনতা দিবসে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন?

Online Desk আগস্ট 15, 2026
LPG.png

এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি, বাড়ল ই-কেওয়াইসির সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত সুযোগ

Online Desk আগস্ট 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.