Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • ছাত্র সংখ্যা ১৮০ ,শিক্ষক মাত্র একজন, স্কুলের বেহাল অবস্থা নিয়ে সরব গ্রামবাসীরা

ছাত্র সংখ্যা ১৮০ ,শিক্ষক মাত্র একজন, স্কুলের বেহাল অবস্থা নিয়ে সরব গ্রামবাসীরা

Online Desk জানুয়ারি 20, 2025
svcl.jpg

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনাঃ একটি ক্লাস রুমের একদিকে বসে রয়েছে পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীরা। অপরদিকে রয়েছে ক্লাস টেনের বেশ কিছু পড়ুয়া । মাঝ খানে বসে রয়েছেন শিক্ষক ।তিনি অংক থেকে বাংলা সবই পড়াচ্ছেন, দুটি ক্লাসের ছাত্রছাত্রীদের ,ওই স্কুলে আর কোন শিক্ষক নেই।এমনই অভিনব দৃশ্য দেখা যাবে দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী স্কুলে। এই স্কুলটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮০, কিন্তু তাদের পঠনপাঠনের গুরুদায়িত্ব কেবলমাত্র ১ জন শিক্ষকের কাঁধে।
একইসঙ্গে দুটি শ্রেণীর পড়ানোর দায়িত্ব একটি শিক্ষকের কাঁধেই । পড়াতে গিয়ে হিমশিম শিক্ষক নিজেই। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন গোটা গ্রামবাসীরা। তারা জানান, “ গ্রামের দান করা জমির অপরেই তৈরি হয়েছে স্কুলটি। দ্রুত শিক্ষক নিয়োগ না করা হলে গ্রামবাসীরা আনন্দলনেও নামতে দ্বিধাবোধ করবেন না। পঠনপাঠনের পদ্ধতি নিয়ে হতাশ ছাত্রছাত্রীরাও। শিক্ষার্থীদের কথায়- “ স্যার এক সাথে দুটো শ্রেণীর ক্লাস করায় সেই কারণে আমরা ভালো করে পড়াশোনা করতে পারিনা”।
স্কুলের একমাত্র শিক্ষক সৌরেন্দ্রনাথ হালদার জানান, “ সমস্থ শিক্ষক অবসর গ্রহণ করার পর আর কোনও নতুন শিক্ষকের নিয়োগ হয়নি। গোটা স্কুলে এখন শুধুমাত্র তিনি একাই শিক্ষাকথা করছেন”। মূলত সংখ্যালঘু এবং তপশিলি জাতি ও উপজাতিদের ছাত্র-ছাত্রী নিয়ে এই স্কুল।প্রথম থেকেই ছাত্রছাত্রীর সংখ্যায় ছিল ২ শতর উপরে । কিন্তু শিক্ষক মাত্র একজন । একসময় এই স্কুলের পড়াশোনার মান ছিল খুবই উন্নত , বহু ছাত্র-ছাত্রী এই স্কুল থেকেই নানান উচ্চপদস্থ স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই স্কুলের একি হাল! এখন এলাককাবাসীর প্রশ্ন একটাই শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাবে না তো স্কুলটি।

Post Views: 287

Continue Reading

Previous: বেলা পৌনে তিনটেয় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা শিয়ালদহ আদালতে
Next: ভারতীয় সময় রাত সাড়ে দশটায় ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, একনজরে বিস্তারিত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.