Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাতসকালে মুর্শিদাবাদে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫

সাতসকালে মুর্শিদাবাদে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫

Online Desk জুলাই 17, 2026
GARI.jpg

ওঙ্কার ডেস্কঃ মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। একটি স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা দিল দ্রুত গতিতে আসা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। সূত্রের খবর, দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়ে খুদে যাত্রীরা। তড়িঘড়ি পুলিশ গিয়ে শুরু করে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ২ পড়ুয়া-সহ মোট তিনজনের। গুরুতর আহত বেশ কয়েকজন।
স্থানীয়দের অভিযোগ, লেভেল ক্রসিং খোলা ছিল। সেই সময়ই চলে আসে ট্রেন। গেটম্যানের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি বলে দাবি এলাকাবাসীর। তদন্ত শুরু করেছে রেল। শুক্রবার সকালে ৭ টা নাগাদ একটি ট্রেন পাস করে। তার জন্য বন্ধ রাখা হয়েছিল রেল গেট। ট্রেনটি যাওয়ার পর গেট খুলতেই স্বাভাবিকভাবেই আটকে থাকা গাড়ি রেল লাইন পার করতে শুরু করে। অভিযোগ, সেই সময় আচমকাই দ্রুত গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন।
খবর পেয়ে পৌঁছয় পুলিশ ও রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মোট ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু কেন এই দুর্ঘটনা? গাফিলতি কার? তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি সিগন্যালে কোনও সমস্যা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন রেলের আধিকারিকরা।

Post Views: 31

Continue Reading

Previous: উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা উত্তরে ধসের আশঙ্কা, দক্ষিণে উত্তাল সমুদ্র
Next: মুর্শিদাবাদ দুর্ঘটনার তদন্তে বিশেষ কমিটি, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেবে রেল

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.