Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নদীর চর থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের!

নদীর চর থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ইছামতী নদী থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। মৃত ওই বৃদ্ধের নাম গোপাল খাঁ। তিনি উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের স্বরূপনগরের সেগুনা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। গ্রামবাসীদের মতে তিনি রোজই প্রাতঃভ্রমণ করতে ইছামতি নদীর তীরে আসেন। সেই মত বুধবার দিন সকালবেলা তিনি নদীর তীরে বেড়াতে আসেন। কিন্তু দীর্ঘক্ষণ ধরে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবার। কিছুক্ষণ পরে তাঁর দেহ নদীর ধারে তাঁর নিথর অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বসিরহাট থানার পুলিশ। দেহউদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশে পাঠানো হয়েছে। মৃতের ভাই পিন্টু খাঁ জানান, “তাঁর দাদা গোপাল খাঁ মানসিক ভাবে অসুস্থ’’ তিনি আরও জানান, “সকাল থেকে নিখোঁজ থাকার ফলে পরিবারের সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করি, শেষমেশ দাদাকে নদীর ধার থেকে উদ্ধার হয়’’।
প্রসঙ্গত, এর আগেও এই ইছামতী থেকে বেশ কয়েকবার মৃত্যুর খবর পাওয়া যায়। উত্তর ২৪ পরগনার ছয়ঘড়িয়ার বাসিন্দা বছর পঁয়ষট্টির সমীর রায়। দোলের দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতে পরিবারের পক্ষ থেকে পেট্রাপোল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকালে ইছামতি নদীতে বৃদ্ধ সমীর রায়ের দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। অনুমান, মঙ্গলবার রাতের দিকে বৃদ্ধ সমীর রায় হয়ত ইছামতিতে স্নান করতে নেমেছিলেন। আর তখনই কোনোভাবে তিনি নদীর জলে পড়ে ভেসে যান।

Post Views: 17

Continue Reading

Previous: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত জাপান, মৃত ১৮, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা
Next: নেই নির্বাচিত পুরবোর্ড; সম্পত্তি কর আদায় বিভাগে বিপত্তিতে কলকাতা পুরসভা

সম্পর্কিত গল্প

Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

Online Desk জুলাই 29, 2026
KMC.png

নেই নির্বাচিত পুরবোর্ড; সম্পত্তি কর আদায় বিভাগে বিপত্তিতে কলকাতা পুরসভা

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.