Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভার নয়া নিয়মে ক্ষুব্ধ শুভেন্দু, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

বিধানসভার নয়া নিয়মে ক্ষুব্ধ শুভেন্দু, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

Online Desk সেপ্টেম্বর 1, 2025
suvendu-mamata-1.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নয়া নিয়ম জারি করেছেন। স্পিকারের নির্দেশ অনুযায়ী একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনও বিধায়ক বা মন্ত্রী নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা কক্ষে প্রবেশ করতে পারবেন না। আর এই নিয়মের বিরোধিতা করে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

সোমবার থেকে বিধানসভায় এই নয়া নিয়ম কার্যকর হয়েছে। স্পিকারের নির্দেশে
অসন্তুষ্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর প্রশ্ন আদালতের নির্দেশ সবার জন্য সমান হওয়া উচিত। শুভেন্দু বলেন, ‘আদালতের রায় সকল জন প্রতিনিধির জন্য এক। তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন হবে?’ রাজ্যের বিরোধী দলনেতা হুঁশিয়ারির সুরে বলেন, ‘মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন, আমি আদালতে যাব।’ শুধু তাই নয়, অধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে নিরাপত্তা ঘিরে বৈষম্যের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিজেপি বিধায়কদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হয় না। অথচ তৃণমূল বিধায়ক ও মন্ত্রীরা নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারেন। এই বিষয়ে বিচারপতির পর্যবেক্ষণ— ‘নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত।’ আদালতের সেই নির্দেশ মেনে নয়া নিয়ম কার্যকর করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর প্রশ্ন, ‘নিয়ম সবার জন্য হলেও মুখ্যমন্ত্রী কেন এর বাইরে থাকবেন? মুখ্যমন্ত্রী সবার আগে নিয়ম মানবেন না কেন?’

Post Views: 84

Continue Reading

Previous: কংগ্রেস দফতরে হামলার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলেকে গ্রেফতার করল পুলিশ
Next: তিয়ানজিনে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা মোদীর, শাহবাজের উপস্থিতিতেই পহেলগাঁও হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.