Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশের জালে কুলতলির বেতাজ বাদশা সাদ্দাম সর্দার

পুলিশের জালে কুলতলির বেতাজ বাদশা সাদ্দাম সর্দার

Online Desk জুলাই 18, 2024
saddam.png

গোপাল শীল, কুলতলিঃ দু’দিন লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার কুলতলি গুলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকার একটি আলাঘর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামকে আশ্রয় দেবার জন্য কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকার একটি আলাঘর থেকে গ্রেফতার করা হয় কুলতলি গুলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে। পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার সাদ্দামকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, কুলতলির জালাবেরিয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে দীর্ঘদিন চলছিল নকল সোনার কারবার। শুধু নকল সোনা নয়, সোনার মূর্তি চুরি করে এনে এখান থেকে বিক্রিও করা হতো। কখনও কখনও মানুষকে ফাঁদে ফেলে মূর্তি বিক্রির নামে সর্বস্বান্ত করা হতো ক্রেতাদের। সাদ্দমের বিরুদ্ধে অনেক দিন ধরেই সোনা প্রতারণার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। গত সোমবার সাদ্দামের বাড়িতে অভিযানে যায় কুলতলি থানার পুলিশ।
সাদ্দামকে ধরতে গেলে, তাঁর বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই সুযোগে পালিয়ে যায় সাদ্দাম এবং তাঁর ভাই সাইরুল। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলিও চালায় বলে পুলিশ সূত্রে খবর। সাদ্দামের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সেখান দিয়েই সাদ্দাম পালিয়ে যায় বলে পুলিশের অনুমান। সুড়ঙ্গটির মুখ পার্শ্ববর্তী একটি খালে। উল্লেখ্য, সাদ্দামের বিরুদ্ধে, খুনের ও অভিযোগ রয়েছে।

Post Views: 77

Continue Reading

Previous: মুর্শিদাবাদে মহরমে হিন্দু – মুসলিম সম্প্রীতির ছবি
Next: বনগাঁয় ৪০ জন বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.