Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মধ্য রাতে আরজি করে হামলার জন্য মিডিয়ার একাংশকেও দায়ীঃ বিনীত গোয়েল

মধ্য রাতে আরজি করে হামলার জন্য মিডিয়ার একাংশকেও দায়ীঃ বিনীত গোয়েল

Online Desk আগস্ট 15, 2024
khanki-binit.png

সঞ্জয় রায় চৌধুরী,কলকাতাঃ মাঝরাতে আচমকাই আরজি কর হাসপাতালের চত্বরে ঢুকে পড়ে একদল বহিরাগত। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়িও। পরিস্থিতির জন্য মিডিয়ার একাংশকেও দায়ী করলেন কলকাতার পুলিশ কমিশনার।
রণক্ষেত্র আরজি করের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিনীতকে দেখতে পেয়েই ফের একদল মানুষ পুলিশের ব্য়ারিকেড উল্টে এগিয়ে এসে বিক্ষোভের চেষ্টা শুরু করেন। পুলিশ পাল্টা ধাওয়া করে তাঁদের। ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে। পুলিশের তরফে মাইকিং করেও জনতাকে ফিরে যেতে বলা হয়। বিনীত গোয়েল বলেন, “হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। যারা হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে।”

পরিস্থিতির জন্য মিডিয়ার একাংশকেও দায়ী করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন, “পুলিশ প্রথম থেকেই আরজি করের ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। তা সত্ত্বেও মিডিয়ার একাংশ যেভাবে অতি সক্রিয় হয়ে ভুল প্রচার করে, তাতেই এদিনের পরিস্থিতি।” আরজি কর নিয়ে সোশ্যাল মাধ্যমেও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে সিপি বলেন, পুলিশ সব কিছু নজর রাখছে। পুলিশ কমিশনার আরও বলেন, “সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের একাংশের ভুল এবং ক্ষতিকারকে প্রচারের কারণে কলকাতা পুলিশের সম্মানহানি ঘটছে।”
প্রসঙ্গত, মধ্যরাতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় আরজি কর মেডিক্যাল কলেজে। হাসপাতালে সামনে প্রতিবাদীদের যে মঞ্চ তৈরি করা হয়েছিল এদিন মধ্যরাতে তাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়িও। এরপরই শুরু হয় মারধর, ভাঙচুর। জখম হন বেশ কয়েকজন। সেই সময় পুলিশ হাসপাতালের ভেতরে লুকিয়ে ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ শুরুতেই পদক্ষেপ নিলে এঘটনা ঘটতো না।

Post Views: 68

Continue Reading

Previous: মধ্য রাতে আর জি করে “তা*ণ্ডবলীলা” চলালো কারা!
Next: ‘ধর্ষণে অভিযুক্তদের দ্রুত কঠোর সাজা দিতে হবে’ – প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.