Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মধ্য রাতে আর জি করে “তা*ণ্ডবলীলা” চলালো কারা!

মধ্য রাতে আর জি করে “তা*ণ্ডবলীলা” চলালো কারা!

Online Desk আগস্ট 15, 2024
7_000.png

সঞ্জয় রায় চৌধুরী,কলকাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতে বাংলা জুড়ে রাজপথে নেমেছিল মেয়েরা। অন্যদিকে সেই মুহূর্তেই কার্যত তাণ্ডবলীলা চলল আরজি করে।
ভিও – আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতে বাংলা জুড়ে রাজপথে নেমেছিল মেয়েরা। বাংলার আকাশে বাতাসে দখল নিয়েছিল স্লোগানে “উই ওয়ান্ট জাস্টিস’। তখন ঘড়ির কাঁটায় রাত ১টা ২৭ মিনিট। মাঝরাতে আচমকাই আরজি কর হাসপাতালের চত্বরে ঢুকে পড়ে একদল বহিরাগত। ভেঙে উপড়ে ফেলা হয় জরুরি বিভাগের কোলাপসেবল গেট। জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে শুরু করে এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোররুম লন্ডভন্ড করে দেন হামলাকারীরা। মেঝেতে ছুড়ে ফেলা হয় ওষুধপত্র। ভাঙচুর করা হয় হাসপাতালের আসবাবপত্র। হামলাকারীদের লোহার হাতে রড ও লাঠি ছিল বলে জানা গিয়েছে।
কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের বেধড়ক মারধর করে বহিরাগত দুস্কৃতিরা বলে খবর। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের দিকেও তেড়ে যায় এই হামলাকারীরা। তাদের মারমুখী মেজাজের সামনে ভয়ে কার্যত আত্মসমর্পণ করে নেয় কলকাতা পুলিশ। মাত্র আধঘণ্টার মধ্যে আরজি করের দখল সম্পূর্ণ বহিরাগতদের হাতে চলে যায়। জরুরি বিভাগের পাশাপাশি হামলা চালানো হয় হাসপাতালের বাইরেও। হাসপাতাল চত্বরে রাখা পুলিশের গাড়ি সহ একাধিক বাইক ভাঙচুর করা হয়। আক্রমণ চালানো হয় আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চেও।
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যা ফ নামানো হয়। ঘটনাস্থলে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকাছাড়া করে পুলিশ। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবি, হামলাকারীরা সকলেই কুখ্যাত সমাজবিরোধী এবং শাসক তৃণমূল আশ্রিত। তারাই তাণ্ডব চালিয়েছে হাসপাতালে বলে দাবি জুনিয়র চিকিৎসক থেকে পড়ুয়াদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার দাবি, “সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের একাংশের ভুল এবং ক্ষতিকারকে প্রচারের কারণে কলকাতা পুলিশের সম্মানহানি ঘটছে, এই ঘটনা ঘটেছে।”

Post Views: 73

Continue Reading

Previous: পালটা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মমতার
Next: মধ্য রাতে আরজি করে হামলার জন্য মিডিয়ার একাংশকেও দায়ীঃ বিনীত গোয়েল

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.