Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অগ্নিমূল্য বাজার দর রুখতে ময়দানে মমতা, বৈঠক করে তৈরি করে দিলেন গাইডলাইন

অগ্নিমূল্য বাজার দর রুখতে ময়দানে মমতা, বৈঠক করে তৈরি করে দিলেন গাইডলাইন

Online Desk জুলাই 9, 2024
47.png

তামসী রায় প্রধান, কলকাতাঃ অগ্নিমূল্য কাঁচামালের বাজার। মূল্যবৃদ্ধিতে রাশ টানতে ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করে মমতা। তিনি বার্তা দেন, ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কীভাবে কমবে দাম? সেই গাইডলাইনসও তৈরি করে দিলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকেরাও।
নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছে পেঁয়াজ কিনতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নাসিকের পেঁয়াজের উপরে ভরসা না করে, আমরা কেন চাষিদের থেকে আরও বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না। নাসিক থেকে কিনলে কি আপনারা কমিশন পান?’ রাজ্যের চাষিরা যে পেঁয়াজ উৎপাদন করছেন, তা না কিনে কেন নাসিকের পেঁয়াজ কেনা হচ্ছে, সরাসরি এদিন সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুখ সাগর ভ্যারাইটির পেঁয়াজের কথাও উল্লেখ করেন মমতা। তিনি জানান প্রথমে এটি বাঁকুড়ায় চালু হয়েছিল। পরে তা মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় চালু হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না। রাজ্যের চাহিদা না মিটিয়ে ভিন রাজ্য বাঁ ভিনদেশে পাঠানো যাবে না সবজি। এর পাশাপাশি বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্কফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তিনি। যত দিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্কফোর্সের সদস্যরা। নজর রাখবে পুলিশও।

Post Views: 69

Continue Reading

Previous: তমলুক পুলিশেরা যখন গোয়ালা
Next: হতাশ তৃণমূল বিধায়ক, মুখ্যমন্ত্রী অনেকবার জানিয়ে ও কোন কাজ হয়নিঃ মনোরঞ্জন

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.