Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • খোলা হবে ২১ জুলাইয়ের ফাইল; জানাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

খোলা হবে ২১ জুলাইয়ের ফাইল; জানাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Online Desk জুলাই 20, 2026
cm-shubhendu.png

ওঙ্কার ডেস্ক: ২১ জুলাই শহিদ দিবসের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়াল বিধানসভায় মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ ঘোষণাকে কেন্দ্র করে। সোমবার বিধানসভায় তিনি জানান, ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে পুলিশ গুলিচালনার ঘটনায় গঠিত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট এদিনই বিধানসভায় পেশ করা হবে। সেই সঙ্গে তিনি অধ্যক্ষের কাছে কিছু সময় চেয়ে জানান, রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশও তিনি পড়ে শোনাবেন।
১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে তৎকালীন যুব কংগ্রেসের ডাকা মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে ১৩ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। সেই সময় আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে এসেছে। পরে রাজ্যে সরকার পরিবর্তনের পর ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশন রিপোর্ট জমা দিলেও তা এতদিন প্রকাশ্যে আনা হয়নি।
বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, এত গুরুত্বপূর্ণ একটি ঘটনার তদন্ত রিপোর্ট দীর্ঘদিন জনসমক্ষে প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছায়নি। তাঁর বক্তব্য, রাজ্যের মানুষ এই রিপোর্ট সম্পর্কে জানার অধিকার রাখেন। সেই কারণেই বিধানসভার মাধ্যমে রিপোর্টটি প্রকাশ করা হবে বলে তিনি ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার পরই শাসক ও বিরোধী শিবিরে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, ২১ জুলাই তৃণমূল কংগ্রেস প্রতি বছর শহিদ দিবস পালন করে। সেই কর্মসূচির আগের দিন কমিশনের রিপোর্ট প্রকাশের ঘোষণা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিএক ২১ জুলাই পালন করা নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। এতদিন ২১ জুলাই মানে ছিল একান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদযাপনের দিন। কিন্তু এই বছর ঋতব্রত পন্থী তৃণমূল গান্ধী মুর্তির পাদদেশে শহিদ দিবস পালন করার জন্য অনুমতি পেয়েছে। বিড়লা তারামণ্ডলের সামনে শর্তসাপেক্ষ অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। আবার শহিদ মিনারে উদযাপন করার অনুমতি পেয়েছে রাজ্য কংগ্রেস। আবার সদ্য তৃণমূল ছেড়ে এনডিএ জোটের শরীক এনসিপি তে যোগ দেওয়া সাংসদরাও দিল্লিতে শহিদ দিবস পালন করবে বলে জানিয়েছে।

Post Views: 51

Continue Reading

Previous: অফিস থেকে উদ্ধার ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ
Next: প্রবল বৃষ্টির জেরে সতিচু হ্রদে বিপর্যয়; হড়পা বানে বিধস্ত এলাকা

সম্পর্কিত গল্প

21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
deepke.jpg

সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

Online Desk জুলাই 20, 2026
accident-symbolic.jpg

মুম্বই-নাগপুর সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে গাড়িতে ধাক্কা ট্রাকের, সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৬ জনের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.