Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভিষেকের বিমান বিলাস নিয়ে নিশানা কুণালের

অভিষেকের বিমান বিলাস নিয়ে নিশানা কুণালের

Online Desk জুন 20, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৪ ঠা মে বিধান সভার ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যায়। এরপর থেকেই কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দলটি। ভোটের আগে অনেক প্রাইভেট জেটে চেপে দিল্লি যাতায়াত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে পর্যন্ত এটা খুব স্বাভাবিক মনে হলেও, আজকের পরিস্থিতিতে সেই বিমানযাত্রাই এখন প্রশ্নের মুখে দলের অন্দরেই। অনেকেই আছেন দলের এই ভি আই পি কালচারের বিরুদ্ধে মুখ খুলেছেন। পরবর্তী কালে দলের বিরুদ্ধে কথা বলতেই তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। পরিষদীয় দল হোক বা সংসদীয়— দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশই এখন বিদ্রোহী। জেলায় জেলায়, ব্লকে ব্লকে নেতা থেকে কর্মীরা গ্রেফতার হচ্ছেন। বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই এলাকাছাড়া। দলের তহবিলও হাতে থাকবে কি না, তা নিয়েও সংশয়। নেতা-কর্মীদের আইনি সহায়তা দেওয়ার লোক নেই। ছন্নছাড়া অবস্থা গোটা দলের। আর সেই অবস্থাতেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রাইভেট জেট চড়া নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন অভিষেক। আগের মতোই চার্টার্ড বিমানে। আর তা নিয়ে কুণালের বক্তব্য স্পষ্ট, ‘‘উনি চার্টার্ড বিমানে গিয়েছেন কি না জানা নেই। আর যদি গিয়ে থাকেন এবং তা যদি দলের টাকায় হয়, তা হলে তা সমর্থন করি না।’’
শুক্রবার দুপুরেও ওই বিমানে শহর থেকে দিল্লি গিয়েছেন। ফিরেছেন সন্ধেয়। ১৩ আসনের বিমানে হাতেগোনা দু’তিন জন। যাতায়াতে পাঁচ ঘণ্টার ভাড়া ৩৫ লক্ষ টাকার আশপাশে! সূত্রের দাবি, সেই টাকা খরচ হচ্ছে দলীয় তহবিল থেকেই। যদিও দিল্লিতে কুণালের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে অভিষেক এড়িয়ে গিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘যাঁরা এ সব বলছেন, আমি কিসে আসছি, কিসে যাচ্ছি কোথা থেকে নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেন, আমি ইকনমি ক্লাসে যাব। কুণাল ঘোষ আমার সহকর্মী। তিনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি তাঁর বিরুদ্ধে বলব না।’’ অপর দিকে এই নিয়ে তৈরি হয়েছে বিস্তর জলঘোলা। শুক্রবার বিধানসভায় তাঁর কটাক্ষ, ‘‘আমরা কলকাতা থেকে দিল্লি, চার-পাঁচ কোটি টাকা খরচা করে চাটার্ড ফ্লাইটে যাব না।’’ পাশে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে ঋতব্রত নিশানা করেছেন অভিষেকের নেতৃত্বকে, ‘‘দলের শ’য়ে শ’য়ে কর্মী আক্রান্ত। তাঁদের মামলা লড়ার খরচ নেই। বাগনানের কথা জানি। সোনা বন্ধক রেখে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন অরুণাভ সেন।’’ তৃণমূল স্তরের কর্মীদের লড়াইয়ের কথা উল্লেখ করে ঋতব্রত বলেন, ‘‘কর্মীরা লড়বেন আর কোটি কোটি টাকা খরচ করে চার্টার্ড ফ্লাইটে চড়ে স্টেটাস বাড়াবেন, এটা হয় না।’’
সুত্র মারফৎ জানা গিয়েছে, গত বেশ কয়েকবছর ধরে তিনি কে বে সরকারি বিমান সংস্থার বিমান ব্যবহার করতেন সেই বিমানে খরচ হত প্রায় ৪ কোটি টাকা। কিন্তু দিনের পর দিন এই বিমান বিলাস বাড়তে বাড়তে পৌঁছে যায় ৪৬ কোটি টাকাতে। জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে মেঘালয় নির্বাচনে কলকাতার রাধাবাজারের ঠিকানায় নথিভুক্ত ওই সংস্থার বিমান চড়ার জন্য খরচ হয়েছিল প্রায় ৪ কোটি টাকা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারপর্বে তৃণমূল বিমান এবং হেলিকপ্টার বাবদ খরচ করেছিল ৪৬ কোটি টাকার বেশি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও প্রচারের সময় ওই সংস্থারই হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করেছিলেন অভিষেক। সূত্রের খবর, বছরের বাকি সময়ও ওই সংস্থার বিমান চড়েন অভিষেক। বিমানটি ব্রাজিলের এমব্রায়া সংস্থার তৈরি ইআরজে-১৩৫বিজে লিগাসি ৬০০ মডেলের বিমান। অভিষেক যেটিতে চড়েন সেটির ভিআইপি কনফিগারেশন রয়েছে। বিমান সংস্থাটির সঙ্গে বিমানের ভাড়া বা চুক্তি নিয়ে খোঁজ করার চেষ্টা করলে তাঁদের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি। তবে অন্যান্য বিমান সংস্থা যারা এই একই মডেলের প্রাইভেট জেট ভাড়া দেয়, তাদের কাছ থেকে জানা গিয়েছে, এই বিমানের ভাড়া ঘণ্টা প্রতি (ফ্লাইং আওয়ার) ৪ থেকে ৫ লক্ষ টাকা। বিমানের ইঞ্জিন চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত ফ্লাইং আওয়ার বা উড়ান ঘণ্টা হিসাব করা হয়।

Post Views: 90

Continue Reading

Previous: অবশেষে যুদ্ধবিরতির পথে হেজবোল্লা-ইজরায়েল; মার্কিন আধিকারককে উদ্ধৃত করে জানাল রিপোর্ট
Next: শেষমেশ পুলিশের জালে ফলতার পুস্পা’র স্ত্রী

সম্পর্কিত গল্প

1000370597.jpg

বিপর্যয়ের মাঝে চিনে ৫.১ মাত্রার ভূমিকম্প, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে

Online Desk আগস্ট 28, 2026
1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000370609.jpg

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026
Pragyananda.jpg

প্রথম ভারতীয় হয়ে গ্র্যান্ড চেস ট্যুরে খেতাব জিতে উৎফুল্ল প্রজ্ঞানানন্দ

Online Desk আগস্ট 28, 2026
Test.jpg

দিনুশার শতরানে ড্র টেস্ট, সিরিজ পেলেও লজ্জা ভারতের

Online Desk আগস্ট 28, 2026
1000370597.jpg

বিপর্যয়ের মাঝে চিনে ৫.১ মাত্রার ভূমিকম্প, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.