Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জুলাইয়ে বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস করতে বঙ্গে শাহ

জুলাইয়ে বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস করতে বঙ্গে শাহ

Online Desk জুলাই 11, 2026
amit-shah-d.jpg

ওঙ্কার ডেস্ক: ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে জুলাই মাসে দ্বিতীয় বার পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, দু’দিনের এই বঙ্গ সফরে শাহ বিশ্বের ব্রৃহত্তম দই কারখানার শিলান্যাস করবেন। হাওড়ার সাঁকরাইলে আমুল কোম্পানির ওই দই কারখানার শিলান্যাস করবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। সেই বৈঠকে দলের বিধায়ক, সাংসদরা থাকবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সাঁকরাইলে দই কারখানা গড়তে চলেছে আমুল। সংস্থার তরফে দাবি করা হচ্ছে, এটি বিশ্বের বৃহত্তম দই কারখানা হতে চলেছে। আমুলের বাণিজ্যকেন্দ্র গুজরাট হলেও পূর্ব ভারতেও সংস্থাটি নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে। আর সে কারণে বাংলায় বিনিয়োগ করতে চায় সংস্থাটি। যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে তৃণমূল জমানার অবসানের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর সে কারণে রাজ্য এত বড় প্রকল্প পেয়েছে। সাঁকরাইলের এই কারখানায় প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই উৎপাদন করা সম্ভব হবে। এ ছাড়াও লস্যি, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমও তৈরি হবে ওই কারখানায়। এই কারখানা থেকে ওড়িশা, ঝাড়খন্ড, বিহারের মতো রাজ্যগুলি-সহ উত্তরপূর্ব ভারতে পণ্য সরবরাহ করা যাবে।

আমুলের ওই কারখানার শিলান্যাসের পাশাপাশি শাহ সাংগঠনিক কর্মসূচিতে বিজেপির শীর্ষস্তরের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ১৯ জুলাই বিকেলের দিকে তিনি দিল্লি ফিরে যাবেন বলে সূত্রের খবর।

Post Views: 31

Continue Reading

Previous: এবার মমতার হাত ছাড়লেন কেষ্ট; ঋতব্রতের সঙ্গ নিতেই মিলতে পারে পদও
Next: ২০২৫-এ শুভেন্দু অধিকারীর নামে কটূক্তি করার অপরাধে সাসপেন্ড দুই পুলিশকর্মী

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.